ঢাকা , সোমবার, ২৪ অগাস্ট ২০২৬ , ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আবর্জনা পরিষ্কার করল বিএনপি

  • আপলোড সময় : ২৫-১০-২০২৫ ০৩:৫৬:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-১০-২০২৫ ০৩:৫৬:৪৬ অপরাহ্ন
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আবর্জনা পরিষ্কার করল বিএনপি
গাজীপুর মহানগরের কোনাবাড়ীতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের  ময়লাস্তুপ ও ফুটপাতের আবর্জনা পরিষ্কার কর্মসূচি পালন করেছে কোনাবাড়ী মেট্রো থানা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।শনিবার (২৮ অক্টোবর) সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কোনাবাড়ী মেট্রো থানা বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান মামুনের নেতৃত্বে এই কর্মসূচি পালন করা হয়।এ সময় সাজ্জাদুর রহমান মামুন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে একটি দফা হলো জনগণের সাথে সম্পৃক্ত হয়ে জনকল্যাণে কাজ অব্যাহত রাখতে হবে। মূলত তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের  জন্যই জনকল্যাণে এসব কাজ করে যাচ্ছি।




তিনি আরও বলেন, আজ কোনাবাড়ী থানা বিএনপির উদ্যোগে জনকল্যাণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দুই কিলোমিটার ময়লাস্তুপ ও ফুটপাতের আবর্জনা পরিষ্কার করা হয়েছে। আমাদের শহর আমাদেরই পরিচ্ছন্ন রাখতে হবে। আশা করছি আমাদের এ ধরনের কল্যাণমুখী কাজ অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ। সেই সুবাদে আগামী জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে বিএনপিকে বিপুল ভোটে জয়লাভ করার জন্য কোনাবাড়ী থানা বিএনপি ও  সহযোগী সংগঠন কাজ করে যাচ্ছে এবং তা  অব্যাহত থাকবে। 





এসময় উপস্থিত ছিলেন- কোনাবাড়ী মেট্রো থানা বিএনপির সাবেক সভাপতি রবিউল ইসলাম রবি, সাবেক সিনিয়র সহ-সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ,  ৯ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ইব্রাহীম মিয়াজী, ১০ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আইনাল হোসেন, কোনাবাড়ী মেট্রো থানা যুবদলের আহবায়ক সাইফুল ইসলাম সবুজ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার জালাল উদ্দিন, কোনাবাড়ী থানা বিএনপির সহ- সাংগঠনিক সম্পাদক মো. রবিউল হাসান রুবেল, ১০ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম আশরাফ, ১০ নং ওয়ার্ড ইমারত নির্মাণ নির্মাণ ইউনিয়নের সভাপতি রেজাউল করিম, ৯ নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসানসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

কমেন্ট বক্স
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম