ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২ শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সাথে জড়িত: প্রধানমন্ত্রী গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর মামলায় গোলাম মহিউদ্দিনের জামিন শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী বিমানবন্দরের নিরাপত্তায় কোনো অবহেলা সহ্য করা হবে না: বিমানমন্ত্রী ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে প্রসিকিউশনের আপিল সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী এবার লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী

বাচ্চাদের ঘুম ভাঙাতে ব্যান্ড ভাড়া করে আনলেন মা!

  • আপলোড সময় : ২৫-১০-২০২৫ ০৪:২২:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-১০-২০২৫ ০৪:২২:১৪ অপরাহ্ন
বাচ্চাদের ঘুম ভাঙাতে ব্যান্ড ভাড়া করে আনলেন মা!

ভারতের এক মায়ের সৃজনশীলতার ভিডিও এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল। কেউ বলছেন ‘মাদার অব দ্য ইয়ার’, কেউ আবার হাসিতে কাত। কারণটা অবিশ্বাস্য—তিনি নাকি ঘুমকাতুরে মেয়েদের জাগাতে ডেকে এনেছেন পুরো একটা ব্যান্ড দল!ভিডিওর শুরুটা নিরীহই মনে হয়। দুইজন বাদ্যযন্ত্রী, একজন হাতে ঢোল আর আরেকজন ট্রাম্পেট নিয়ে ঘরে ঢুকছেন। কিন্তু তারা কোনো বিয়ের অনুষ্ঠানে যাচ্ছেন না। তাদের কাজ হলো সকালবেলা বিছানায় ঘুমিয়ে থাকা দুই মেয়েকে জাগানো!




খবর অনুযায়ী, মেয়েরা নাকি টানা সকালে দেরি করে ঘুম থেকে উঠছিল। তাই মা এক অভিনব পরিকল্পনা নেন। তিনি ঘরে ডেকে আনেন এক ব্যান্ড দলকে। তারা ঢুকেই বাজাতে শুরু করেন জোরে ‘শ্রী রাম জানকি ব্যায়ঠে হ্যায়’ গানটি। হঠাৎ বাজনার শব্দে চমকে উঠে মেয়েরা প্রথমে কম্বল থেকে মুখ বার করে আবার লুকিয়ে পড়ে, যেন এই সুরে ঘুম ভাঙলে রক্ষা নেই!ভিডিওতে দেখা যায়, কিছুক্ষণ পর এক মেয়ে অবশেষে মাথা তোলে আর অবাক হয়ে বলে, ‘এটা কী হচ্ছে এখানে?’



ইন্টারনেটে এই ভিডিও দেখে হাসিতে ফেটে পড়েছে সবাই। কেউ লিখেছেন, ‘ভাইসাব, দাদু–দিদা থাকলে কী করতেন কল্পনা করুন!’ আরেকজন মন্তব্য করেছেন, ‘মা তো একদম ডেঞ্জারাস।’একজন ব্যবহারকারী লিখেছেন, ‘আধুনিক সমস্যা, আধুনিক সমাধান।’ কেউ আবার নস্টালজিয়ায় ভেসে লিখেছেন, ‘আমাদের সময় তো ঠান্ডা পানিই ঢেলে দেওয়া হতো!’ আরেকজনের মজার মন্তব্য, ‘আমার মা শুধু পাখা বন্ধ করে দিতেন।’ 

 

ভিডিওটি এখন ভাইরাল হিট। ভালোবাসা, নাটক আর হাসির দারুণ মিশ্রণে ভরা এই দৃশ্য সবাইকে মাতিয়ে তুলেছে। কেউ এটাকে কঠোর ভালোবাসা বলছেন, কেউ আবার নিছক কমেডি। তবে একটা বিষয় নিশ্চিত—এই মা জানেন, কীভাবে ঘুমকাতুরে সন্তানদের জাগাতে হয়!


কমেন্ট বক্স
সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার

সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার