ঢাকা , শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ , ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের ১১ কর্মকর্তাকে ডিএমডি হিসেবে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট আবরার হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যানি কারসন চট্টগ্রামের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি সই ফ্যাসিবাদ আমলে নিপীড়িত শিক্ষকদের মূল্যায়নের চিন্তা করছে সরকার: মাহদী আমিন ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ: পানিসম্পদ মন্ত্রী যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে দ্বিতীয় স্থান হারাল বাংলাদেশ সবার জন্য নিরাপদ পানি নিশ্চিতে ২৫ হাজার কোটি টাকার মহাপরিকল্পনা: এলজিআরডি মন্ত্রী চালুর দুদিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানার উৎপাদন বেসরকারি শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ পানিবণ্টনে ভারতের কাছে ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: হুমায়ুন কবির ১ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরিবার পরিকল্পনার বৃহৎ ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্যমন্ত্রী এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু

পুরুষের জন্য নতুন জন্মনিরোধক, ব্যবহারে নিশ্চিন্ত দুই বছর

  • আপলোড সময় : ২৬-১০-২০২৫ ১১:৩৭:১৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-১০-২০২৫ ১১:৩৭:১৯ পূর্বাহ্ন
পুরুষের জন্য নতুন জন্মনিরোধক, ব্যবহারে নিশ্চিন্ত দুই বছর
পুরুষদের জন্য দীর্ঘস্থায়ী জন্মনিরোধক তৈরি করতে বিজ্ঞানীরা সফলতার দিকে এগোচ্ছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনের অনুযায়ী, নতুন একটি হাইড্রোজেল ক্লিনিক্যাল ট্রায়ালে পরীক্ষামূলকভাবে দুই বছর পর্যন্ত কার্যকর থাকার প্রমাণ দেখিয়েছে। অ্যাডাম নামে এই জন্মনিরোধক পুরুষদের শুক্রাণু নালীতে ইনজেকশনের মাধ্যমে প্রবেশ করানো হয়। হাইড্রোজেল শুক্রাণু নালী ব্লক করে দেয়, ফলে শুক্রাণু আর বীর্যের সঙ্গে মিশতে পারে না। পরীক্ষার ফলাফলে দেখা গেছে, দুই বছর পর্যন্ত অংশগ্রহণকারীদের বীর্যে কোনো শুক্রাণু পাওয়া যায়নি এবং শরীরে কোনো বিরূপ প্রতিক্রিয়া দেখা যায়নি।




কন্ট্রালাইন কোম্পানির প্রধান নির্বাহী কেভিন আইজেনফ্র্যাটস জানান, এটি দুই বছর মেয়াদী পুরুষ জন্মনিরোধক হিসেবে কার্যকর এবং প্রয়োগ প্রক্রিয়া খুব সহজ—প্রায় ১০ মিনিটের মতো সময় লাগে। ইনজেকশনের আগে স্থানীয় অ্যানেসথেসিয়া দেওয়া হয় এবং শুক্রাণু নালী ছোট সার্জারির মাধ্যমে বের করে হাইড্রোজেল বসানো হয়। পরে নালী পুনরায় স্থাপন করে কাটা স্থান সেলাই করা হয়।

 

আগের পুরুষ জন্মনিরোধক ইমপ্লান্টগুলোতে অপসারণের পর উর্বরতা ফিরে আসার নিশ্চয়তা কম থাকায় উদ্বেগ ছিল। তবে ‘অ্যাডাম’-এ হাইড্রোজেল নিজে মিশে যায়, ফলে প্রজনন প্রক্রিয়া স্বাভাবিকভাবে ফিরে আসে।প্রথম ধাপের ক্লিনিক্যাল ট্রায়ালের ফলাফল এখনও কোনো পিয়ার-রিভিউড জার্নালে প্রকাশিত হয়নি। কন্ট্রালাইন আশা করছে, চলতি বছরের শেষের দিকে অস্ট্রেলিয়ায় দ্বিতীয় ধাপের ট্রায়াল শুরু হবে।



পুরুষ হরমোনভিত্তিক গর্ভনিরোধক বিশেষজ্ঞ অধ্যাপক রিচার্ড অ্যান্ডারসন ফলাফলকে স্বাগত জানিয়ে বলেছেন, এটি আসলেই কার্যকর বলে মনে হচ্ছে।” তবে জন ওটলি, ওয়াশিংটন স্টেট বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, সতর্ক করে বলেছেন, ইমপ্লান্ট কত দিন স্থায়ী হবে তা এখনো স্পষ্ট নয়।
আইজেনফ্র্যাটস জানান, দুই বছর পর চাইলে পুরুষরা পুনরায় ইমপ্লান্ট নিতে পারবেন। তিনি এটিকে পুরুষদের জন্য আইইউডির সমতুল্য বিকল্প হিসেবে বর্ণনা করেছেন।এই উদ্ভাবন পুরুষদের জন্মনিরোধক ব্যবস্থায় নতুন বিকল্প যোগ করলো। যা স্থায়ী ভ্যাসেকটমির বিকল্প হিসেবে বিবেচিত হতে পারে।

 

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
রমজানে সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা সরকার মেনে নেবে না: বাণিজ্যমন্ত্রী

রমজানে সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা সরকার মেনে নেবে না: বাণিজ্যমন্ত্রী