ঢাকা , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

ফার্মগেটে মেট্রোরেলের বিয়ারিং প্যাড দুর্ঘটনায় নিহতের পরিচয় মিলেছে

  • আপলোড সময় : ২৬-১০-২০২৫ ০৩:৪৮:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-১০-২০২৫ ০৩:৪৮:৪৫ অপরাহ্ন
ফার্মগেটে মেট্রোরেলের বিয়ারিং প্যাড দুর্ঘটনায় নিহতের পরিচয় মিলেছে
রাজধানীর ফার্মগেট মেট্রোরেল স্টেশন এলাকায় বিয়ারিং প্যাড পড়ে এক যুবক নিহত হয়েছেন। রোববার (২৬ অক্টোবর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকের নাম আবুল কালাম। তিনি শরীয়তপুরের নড়িয়া উপজেলার ইশ্বরকাঠি এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও জোনের সহকারী কমিশনার (এসি) মো. আক্কাস আলী। তিনি জানান, নিহতের পাসপোর্ট থেকে তার পরিচয় নিশ্চিত করা গেছে।প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, দুপুরে ফার্মগেট মেট্রোরেল স্টেশনের কাছে পিলার থেকে একটি বিয়ারিং প্যাড নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই আবুল কালাম মারা যান।





দুর্ঘটনার পরপরই মেট্রোরেল চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) মহাব্যবস্থাপক (অপারেশন) ইফতেখার হোসেন জানান, “একটি বিয়ারিং প্যাড নিচে পড়ে দুর্ঘটনা ঘটেছে। নিরাপত্তার স্বার্থে দুপুর সাড়ে ১২টা থেকে মেট্রোরেল চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়।





এর আগে, গত ১৮ সেপ্টেম্বর রাজধানীর খামারবাড়ি এলাকায় মেট্রোরেলের আরেকটি পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে পড়ে। তখনও ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা