ঢাকা , বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬ , ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আইনজীবীর পোশাকে কলকাতা হাইকোর্টে মমতা ২০২৭ সালে এসএসসি পরীক্ষা ৭ জানুয়ারি, এইচএসসি ৬ জুন ৬ চীনা নাগরিকসহ জাল নোট তৈরি চক্রের ৯ সদস্য গ্রেপ্তার দেশে ভোটার বাড়ল ৬ লাখ ২৮ হাজার ৫৭ জন ৩৫ হাজার কোটি টাকার ‘পদ্মা ব্যারেজ’ প্রকল্পের অনুমোদন দিলো সরকার গাঁজা সেবন না করলে নাসীরুদ্দীন পাটওয়ারী হওয়া যায় না: রাশেদ খাঁন ইরানে গোপনে হামলা চালিয়েছে সৌদি আরব গাইবান্ধায় কুকুরের কামড়ে এক সপ্তাহে ৪ জনের মৃত্যু, আহত আরও ৯ ‘টিকা নিয়ে দোষীদের খোঁজার আগে আমার মায়েদের বুক ভরা রাখতে হবে’ স্বাস্থ্যমন্ত্রী ২৭তম বিসিএসের বঞ্চিত আরও ৯৬ জনকে নিয়োগ সোনিয়া গান্ধী হাসপাতালে ভর্তি, করা হবে অস্ত্রোপচার পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে খালেদা জিয়ার ‘আপসহীন’ রাজনৈতিক অধ্যায় ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু দেশের ৮ অঞ্চলে কালবৈশাখীর পূর্বাভাস, কমতে পারে ঢাকার গরম বাকি না দেওয়ায় দোকানে ভাঙচুর-গুলি, আহত ৫ জমি সংক্রান্ত বিরোধে বড় ভাইয়ের হাতের কব্জি কেটে ফেললো ছোট ভাই গৃহবধূকে হত্যার পর ঘরের মেঝেতে বালুচাপা পাকিস্তানের বিপক্ষে ‘হ্যাটট্রিক’ টেস্ট জয় বাংলাদেশের শিক্ষকদের সুযোগ-সুবিধা বাড়ানো নিয়ে যে বার্তা দিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্যচুক্তি বাতিল নয়, পর্যালোচনার পক্ষে প্রধানমন্ত্রীর উপদেষ্টা

আপাতত আগারগাঁও থেকে উত্তরা পর্যন্ত চালু হচ্ছে মেট্রোরেল

  • আপলোড সময় : ২৬-১০-২০২৫ ০৪:১৩:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-১০-২০২৫ ০৪:১৩:১৫ অপরাহ্ন
আপাতত আগারগাঁও থেকে উত্তরা পর্যন্ত চালু হচ্ছে মেট্রোরেল
রাজধানীর আগারগাঁও থেকে উত্তরা পর্যন্ত মেট্রোরেল চলাচল শিগগির শুরু হবে বলে জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ। তিনি বলেন, টেকনিক্যাল ত্রুটির কারণে আগারগাঁও থেকে মতিঝিল অংশ পর্যন্ত আপাতত চালু হচ্ছে না। তবে আগারগাঁও থেকে উত্তরা পর্যন্ত মেট্রোরেল চলাচল শিগগির শুরু হবে।রোববার (২৬ অক্টোবর) দুপুর আড়াইটায় দুর্ঘটনাস্থল পরিদর্শনে এসে তিনি একথা বলেন। তিনি বলেন, দুর্ঘটনার ফলে আপাতত এই অংশের ট্রেন চলাচল আজ শুরু নাও করা যেতে পারে।



এর আগে, রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের পিলার থেকে বিয়ারিং প্যাড পড়ে একজন পথচারী নিহত হওয়ার ঘটনায় বর্তমানে মেট্রোরেল চলাচল বন্ধ রয়েছে। নিহত ওই পথচারীর নাম আবুল কালাম। তার গ্রামের বাড়ি শরীয়তপুরের নরিয়ায়।রোববার (২৬ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকেই উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত পুরো পথেই মেট্রোরেল চলাচল বন্ধ রয়েছে।

কমেন্ট বক্স
ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু