ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

নির্বাচন ছাড়া পুরো সংস্কার প্রক্রিয়া সম্পন্ন করা যাবে না: সাকি

  • আপলোড সময় : ২৬-১০-২০২৫ ০৪:১৬:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-১০-২০২৫ ০৪:১৬:২০ অপরাহ্ন
নির্বাচন ছাড়া পুরো সংস্কার প্রক্রিয়া সম্পন্ন করা যাবে না: সাকি

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, ‘বিপ্লব করলেও শেষ পর্যন্ত পার্লামেন্ট (সংসদ) লাগে। একটি সংসদ, একটি সংবিধান কিংবা জনপ্রতিনিধির মধ্য দিয়েই যেকোনো কিছুর বৈধতা দেওয়া হয়। কাজেই আগামী সংসদ নির্বাচন ছাড়া আমরা এই পুরো সংস্কার প্রক্রিয়াকে সম্পন্ন করতে পারবো না।’তিনি বলেন, আমরা আইনি বাধ্যবাধকতার বিষয়ে একমত হয়েছি। গণভোটের মধ্য দিয়ে জনগণ অনুমোদন দেবেন এবং সেটি আইনি বাধ্যবাধকতায় পরিণত হবে আগামী সংসদের মাধ্যমে।গণঅধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রোববার (২৬ অক্টোবর) দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউট মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন সাকি।





জোনায়েদ সাকি বলেন, যে সনদ (জুলাই জাতীয় সনদ) তৈরি হয়েছে তার ওপর ভিত্তি করে মৌলিক সংস্কারের ক্ষমতা আমরা গণভোটের মাধ্যমে আগামী সংসদের কাছে অর্পণের ব্যাপারে একমত হয়েছি। এই কাজ যদি আমরা সম্পন্ন করতে পারি, তাহলে বাংলাদেশে সত্যি সত্যি আমরা নতুন যাত্রা তৈরি করতে পারব। নির্বাচনকে কোনোভাবে প্রলম্বিত কিংবা বাধাগ্রস্ত করলে সেটি আমাদের কারও জন্য মঙ্গল বয়ে আনবে না।







গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী সাকি আরও বলেন, এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় স্বার্থ হচ্ছে বিচার, সংস্কার এবং নির্বাচন। এর যে পথরেখা এই পথরেখাকে সফলভাবে সম্পন্ন করা। নির্বাচন ছাড়া সংস্কার বাস্তবায়িত হবে না।রাষ্ট্র সংস্কারের ৩১ দফা ছাত্র সমাজ গ্রহণ করেছে উল্লেখ করে জোনায়েদ সাকি বলেন, আমাদের ছাত্রসমাজ কিন্তু এটা গ্রহণ করেছে বলেই নতুন রাজনৈতিক বন্দোবস্তের আওয়াজটা উঠেছিল। এটা এমন নয় যে কোনো একজন বললেন আর সেটা সবার মধ্যে ছড়িয়ে পড়লো। এটা দীর্ঘদিন ধরে সমাজের ভেতরে রাজনৈতিক সংগ্রামের ভেতরে তৈরি হয়েছে বলেই ছাত্র সমাজ এটাকে আলিঙ্গন করেছেন উদযাপন করে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা