ঢাকা , শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ , ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের ১১ কর্মকর্তাকে ডিএমডি হিসেবে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট আবরার হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যানি কারসন চট্টগ্রামের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি সই ফ্যাসিবাদ আমলে নিপীড়িত শিক্ষকদের মূল্যায়নের চিন্তা করছে সরকার: মাহদী আমিন ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ: পানিসম্পদ মন্ত্রী যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে দ্বিতীয় স্থান হারাল বাংলাদেশ সবার জন্য নিরাপদ পানি নিশ্চিতে ২৫ হাজার কোটি টাকার মহাপরিকল্পনা: এলজিআরডি মন্ত্রী চালুর দুদিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানার উৎপাদন বেসরকারি শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ পানিবণ্টনে ভারতের কাছে ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: হুমায়ুন কবির ১ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরিবার পরিকল্পনার বৃহৎ ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্যমন্ত্রী এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু

হাসিনা দিল্লিতে বসে নির্বাচন বানচালের চক্রান্ত করছেন: রাশেদ খাঁন

  • আপলোড সময় : ২৬-১০-২০২৫ ০৪:২০:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-১০-২০২৫ ০৪:২০:৩৫ অপরাহ্ন
হাসিনা দিল্লিতে বসে নির্বাচন বানচালের চক্রান্ত করছেন: রাশেদ খাঁন
গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন বলেছেন, পতিত স্বৈরাচার শেখ হাসিনা দিল্লিতে বসে নির্বাচন বানচালের চক্রান্ত করছেন। যদি ফেব্রুয়ারি মাসের নির্বাচন বানচাল হয়ে যায় সেক্ষেত্রে এই বাংলাদেশে আবারও ফ্যাসিবাদ ফিরে আসবে।গণঅধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রোববার (২৬ অক্টোবর) দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউট মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন রাশেদ।




রাশেদ খাঁন বলেন, ‘নানাভাবে নানা পন্থায় আবারও আরেকটি ১/১১ সরকার গঠনের চক্রান্ত চলছে। বাংলাদেশে আর কখনোই ফ্যাসিবাদকে ফিরে আসতে দেওয়া যাবে না। এই জন্য বিএনপি, জামায়াত, গণঅধিকার পরিষদ, এবি পার্টিসহ বাংলাদেশের জাতীয় গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলগুলোকে একতাবদ্ধ থাকতে হবে।’রাশেদ আরও বলেন, ‘আওয়ামী লীগ যদি ফিরে আসে তাহলে বাংলাদেশে আবারও ফ্যাসিবাদ ফিরে আসবে। সুতরাং বিএনপি, জামায়াত এবং অন্যান্য দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের সবার প্রতি গণঅধিকার পরিষদের পক্ষ থেকে উদাত্ত আহ্বান, আসুন আমরা এক থাকি। আমাদের মতপার্থক্য থাকতে পারে, রাজনৈতিক প্রতিযোগিতা থাকতে পারে। কিন্তু আমরা যদি ক্ষমতার দ্বন্দে লিপ্ত হই, একে অপরকে ঘায়েল করি, হিংসা বিদ্বেষে লিপ্ত হই তাহলে এই যে আবু সাঈদ-মুগ্ধ-ওয়াসিমরা জীবন দিলো, নতুন বাংলাদেশের যে স্বপ্ন তারা দেখেছে এই স্বপ্ন কিন্তু নস্যাৎ হয়ে যাবে।’





জাতীয় সরকার গঠনের ওপর গুরুত্বারোপ করে গণঅধিকার পরিষদের এই নেতা বলেন, বাংলাদেশকে একটি সমৃদ্ধ উন্নত রাষ্ট্র হিসেবে গঠন করার জন্য জাতীয় সরকারের কোনো বিকল্প নাই। যেহেতু আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে। সেই নির্বাচনের পরে আমরা কীভাবে জাতীয় সরকারের আদলে রাষ্ট্র গঠনে ভূমিকা রাখতে পারি সেজন্য আমাদের দলের পক্ষ থেকে সব রাজনৈতিক দলের নেতাদের বিষয়টি ভাবার আহ্বান জানাচ্ছি।




গণঅভ্যুত্থানে রাজনৈতিক দলগুলোর ভূমিকা তুলে ধরে রাশেদ খাঁন বলেন, সাধারণ মানুষের আন্দোলনের পাশাপাশি রাজনৈতিক দলগুলো ছিল এবং সেই ভূমিকার কারণেই জুলাই গণঅভ্যুত্থান সফল হয়েছে। এখন আমাদের দায়িত্ব এই রাষ্ট্রকে নতুনভাবে গঠন করা, সংস্কার করা, বিচারের কার্যক্রম এগিয়ে নিয়ে যাওয়া। আগামী ফেব্রুয়ারি মাসের নির্বাচন সামনে রেখে আমাদের সবাইকে নির্বাচন কমিশন এবং সরকারকে সহযোগিতা করতে হবে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রমজানে সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা সরকার মেনে নেবে না: বাণিজ্যমন্ত্রী

রমজানে সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা সরকার মেনে নেবে না: বাণিজ্যমন্ত্রী