ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

ব্রাহ্মণবাড়িয়া শহরের সব ফার্মেসি বন্ধ

  • আপলোড সময় : ২৭-১০-২০২৫ ০২:২৩:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-১০-২০২৫ ০২:২৩:১১ অপরাহ্ন
ব্রাহ্মণবাড়িয়া শহরের সব ফার্মেসি বন্ধ
ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজ মার্কেটের বরাদ্দকৃত ‘বৈধ’ বাণিজ্যিক স্থাপনা অবৈধ বলে উচ্ছেদের সিদ্ধান্তের প্রতিবাদে জেলা শহরের সব ওষুধের দোকান (ফার্মেসি) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে ধর্মঘট পালন করছে কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি।সোমবার (২৭ অক্টোবর) সকাল থেকে এ কর্মসূচি পালন করছেন ব্যবসায়ীরা। এতে শহরের সহস্রাধিক ওষুধের দোকান বন্ধ রয়েছে। ফলে দুর্ভোগে পড়ছেন রোগী ও সাধারণ মানুষ। 




ব্রাহ্মণবাড়িয়া কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি পৌর শাখার সভাপতি নূরে আলম সিদ্দিকী জানান, ১৯৮৩ সাল থেকে ব্রাহ্মণবাড়িয়া মহিলা কলেজ মার্কেটে ১৪টি দোকান বৈধভাবে ভাড়া নেওয়া। ব্যবসায়ীরা নিয়মিত ভাড়া দিয়ে আসছেন। অথচ সম্প্রতি দোকানগুলোকে অবৈধ আখ্যা দিয়ে উচ্ছেদের চেষ্টা করা হচ্ছে। যা অমানবিক ও অবৈধ। ব্যবসায়ীরা দোকান স্থানান্তরের জন্য আগের চুক্তিনামা মূলে ছয় মাস সময় দাবি করলেও কলেজ কর্তৃপক্ষ তা আমলে নিচ্ছে না। এ অবস্থায় অবিলম্বে উচ্ছেদ অভিযান বন্ধ ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ব্যাপারে ন্যায় সঙ্গত সমাধান চান তারা। সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চলবে।




চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনরা জানান, সকালে ডাক্তার দেখানোর পর ফার্মেসিতে ওষুধ কিনতে গিয়ে দেখতে পান সব দোকান বন্ধ। কোনো ওষুধই তারা কিনতে পারছেন না। এতে দুচিন্তায় পড়ে গেছেন সবাই। ফলে শহরে বাইরে থেকে তাদের ওষুধ নিতে হচ্ছে। এর দ্রুত সমাধান চান তারা। এদিকে ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের সামনের অবৈধ দোকান উচ্ছেদ করে নতুন ফটক নির্মাণের দাবিতে কয়েকদিন ধরে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা