ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২ শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সাথে জড়িত: প্রধানমন্ত্রী গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর মামলায় গোলাম মহিউদ্দিনের জামিন শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী বিমানবন্দরের নিরাপত্তায় কোনো অবহেলা সহ্য করা হবে না: বিমানমন্ত্রী ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে প্রসিকিউশনের আপিল সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী এবার লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী

জাতির ঐক্য বজায় রাখতে কেউ যেন বিভেদের পথে না যায়: সালাহউদ্দিন

  • আপলোড সময় : ২৭-১০-২০২৫ ০২:৪০:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-১০-২০২৫ ০২:৪০:১২ অপরাহ্ন
জাতির ঐক্য বজায় রাখতে কেউ যেন বিভেদের পথে না যায়: সালাহউদ্দিন
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ফ্যাসিবাদ বিরোধী ঐক্য অটুট রাখতে চায় বিএনপি। আর ঐক্য বজায় রাখতে কেউ যেন বিভেদের পথে না যায় সেই বার্তাও দিতে চায় দলটি।সোমবার (২৭ অক্টোবর) যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা জানান।



এ সময় তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠালগ্নেই চিন্তা করেছিলেন, এ দেশের যুবসমাজকে একত্র, ঐক্যবদ্ধ ও উজ্জীবিত করতে হবে। জাতির বিনির্মাণে তাদেরকে বিভিন্নভাবে কাজে লাগাতে হবে। সেই থেকে আমাদের যুবদলের যাত্রা শুরু। আজকে ৪৭ বছরে আমরা যা অর্জন করতে পেরেছি, জাতীয় জীবনে, যুবকদের জন্য কর্মসংস্থানে, যুববিষয়ক মন্ত্রণালয়ের সূচনার মাধ্যমে এবং এই যুবকদের নিয়ে, তারণ্যের ভাবনা নিয়ে আমরা বর্তমানে যে বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখি, সেটাকে আমরা ৩১ দফায় ধারণ করেছি।




সালাহউদ্দিন আহমদ বলেন, সারা বাংলাদেশে আমরা তরুণদের, যুবকদের রাজনৈতিক ভাবনা আহরণ করার জন্য সমগ্র বাংলাদেশে আমরা সফর করেছি। তারুণ্যের রাজনৈতিক ভাবনা আমরা গ্রহণ ও আত্মস্থ করে সামনের দিনে জাতির বিনির্মাণে কীভাবে আমরা সেটা বাস্তবায়ন করতে পারি, সে লক্ষ্যে আমরা কর্মসূচি গ্রহণ করছি।




তিনি আশা প্রকাশ করে বলেন, এ দেশ একটি তারুণ্যনির্ভর দেশ হবে। যুবকদের কর্মসংস্থাননির্ভর বাংলাদেশ হবে। যুবকদের চিন্তা-চেতনা, মেধা ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ বিনির্মাণ হবে। এ স্বপ্ন জুলাই অভ্যুত্থান ও মুক্তিযুদ্ধের শহীদরা দেখেছিলেন। সুতরাং তরুণ-যুবকদেরকে, তাদের রাজনৈতিক ভাবনা ও চিন্তা-চেতনাকে আত্মস্থ করেই এ জাতি এগিয়ে যাবো।




আগামী নির্বাচনকে সামনে রেখে সারা দেশের প্রার্থীদের সঙ্গে দলের হাইকমান্ডের বৈঠক প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, সারাদেশে আসনভিত্তিক একাধিক যোগ্য প্রার্থীদের সঙ্গে আমরা কথা বলেছি। আমরা একটাই মেসেজ দিতে চাই যেন আমাদের দলের মধ্যে ঐক্য থাকে, জাতির মধ্যে ঐক্য থাকে এবং অন্যান্য দল, যাদের সঙ্গে আমরা যুগপৎ আন্দোলন করেছি এবং আমরা অন্য একটা বৃহৎ জোটের যে চিন্তা ভাবনা করছি, সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে যেন আমরা এ নির্বাচন করতে পারি।





এ সময় তিনি বলেন, জাতির ও আমাদের এ ঐক্য বজায় রাখতে কেউ যেন বিভেদের পথে না যায়, সেই মেসেজটাই আমরা দিতে চাই।

কমেন্ট বক্স
সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার

সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার