ঢাকা , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ , ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দল হিসেবে আওয়ামী লীগের বিচারের তদন্ত এগোচ্ছে: প্রসিকিউটর তামিম পেঁয়াজ উৎপাদনে দেশ এখন ‘স্বয়ংসম্পূর্ণ’, আমদানির প্রয়োজন নেই: ডিএই প্রধানমন্ত্রীর সাথে কাল দুপুরে সাক্ষাৎ করবে এনসিপি, থাকবেন নাহিদ ইসলামসহ চার নেতা বিদেশে ৮৪ বাংলাদেশ মিশনে সন্তানদের শিক্ষা ভাতার নতুন সিলিং কপ-৩১ সম্মেলনে প্রায় ৬০ মিলিয়ন ডলারের শর্তহীন অর্থায়ন নিশ্চিত করেছে বাংলাদেশ: সাইমুম পারভেজ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন এসএমই খাতের প্রতিবন্ধকতা দূর করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী বিচার বিভাগের স্বাধীনতার মূল শক্তি বিচারকদের বিবেক: আইনমন্ত্রী মুক্তিযুদ্ধ থেকে ২৪’র গণঅভ্যুত্থান পর্যন্ত সশস্ত্র বাহিনী জনগণের পক্ষে ভূমিকা রেখেছে: প্রধানমন্ত্রী আ. লীগ নিষিদ্ধে সরকার-বিরোধীদল ঐকমত্যে সিদ্ধান্ত নেবে: মীর শাহে আলম রাঙামাটিতে সেনাবাহিনী-জেএসএস গোলাগুলি গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ নারায়ণগঞ্জে ফ্ল্যাটে আগুনে স্বামী-স্ত্রীসহ দগ্ধ ৩ মুক্তিযোদ্ধাদের সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখবে রাষ্ট্র: প্রধানমন্ত্রী সম্মিলিতভাবে অনেক সমস্যার সমাধান করা যায়: প্রধানমন্ত্রী রোহিঙ্গা নির্মূল অভিযানে প্রায় ১০ হাজার মানুষ হত্যার প্রমাণ পেয়েছে আইসিজে ঝালকাঠি-পটুয়াখালী মহাসড়কে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ৩০ খুনীকে পরিষ্কার জবাব দিতে হবে ‘অনেক হয়েছে, আর না’: প্রধানমন্ত্রী শ্রমিক অসন্তোষে গাজীপুর ও সাভারে ২০ পোশাক কারখানায় ছুটি, বন্ধ অর্ধশতাধিক ভর্তি পরীক্ষা না পেছাতে আপিল বিভাগে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকার মেট্রোরেল-সব ফ্লাইওভারের বিয়ারিং প্যাড যাচাইয়ের নির্দেশনা চেয়ে রিট

  • আপলোড সময় : ২৭-১০-২০২৫ ০২:৪২:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-১০-২০২৫ ০২:৪২:৪৭ অপরাহ্ন
ঢাকার মেট্রোরেল-সব ফ্লাইওভারের বিয়ারিং প্যাড যাচাইয়ের নির্দেশনা চেয়ে রিট
অবিলম্বে মেট্রোরেল ও ঢাকার ভেতরের সব ফ্লাইওভারের বিয়ারিং প্যাড যাচাই এবং মান নিশ্চিতের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্টদের নিষ্ক্রিয়তা ও ব্যর্থতা নিরুপণে একটি কমিটি গঠন করে বিস্তারিত প্রতিবেদন দাখিলের নির্দেশনা চাওয়া হয়েছে।
সোমবার (২৭ অক্টোবর) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন জনস্বার্থে এ রিট দায়ের করেন।রিটে গত বছরের ১৮ সেপ্টেম্বর এ বিষয়ে করা কমিটির অনুসন্ধানও রিপোর্ট দাখিলের নির্দেশনা চাওয়া হয়েছে।সড়ক পরিবহন ও সেতু সচিব, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল), ঢাকা ট্রান্সপোর্ট কো অর্ডিনেশন অথরিটি (ডিটিসিএ), ইতালিয়ান-থাই ডেভেলপমেন্ট করপোরেশন লিমিটেডকে রিটে বিবাদী করা হয়েছে।




প্রসঙ্গত, রোববার (২৬ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে মেট্রোরেলের ফার্মগেট স্টেশনের পশ্চিম পাশে ৪৩৩ নং পিলারের ওপর থেকে বিয়ারিং প্যাড খুলে পড়ার ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মারা যান আবুল কালাম আজাদ (৩৫) নামের এক পথচারী।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
২০৩১ বিশ্বকাপের একটি সেমিফাইনাল বাংলাদেশে চান তামিম

২০৩১ বিশ্বকাপের একটি সেমিফাইনাল বাংলাদেশে চান তামিম