ঢাকা , সোমবার, ৩০ মার্চ ২০২৬ , ১৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার সাক্ষাৎ বর্তমানে বাংলাদেশে কোনো জ্বালানি সংকট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হামের উপসর্গ নিয়ে গোপালগঞ্জে শিশুর মৃত্যু, আতঙ্কে স্থানীয়রা গায়ে কেরোসিন ঢেলে স্ত্রীকে পুড়িয়ে হত্যায় স্বামীর আমৃত্যু কারাদণ্ড বৃষ্টির সঙ্গে পড়ল ১ মণ ওজনের শিলাখণ্ড রাহুলের মৃত্যু হলেও যেভাবে বেঁচে ফিরলেন অভিনেত্রী শ্বেতা জামায়াত এমপি আমির হামজার বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানি মামলা দেশজুড়ে বৃষ্টির আভাস, হতে পারে শিলাবৃষ্টিও দিলারা হাফিজের জানাজা সম্পন্ন, শ্রদ্ধা নিবেদন মিসরের পররাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানাতে গিয়ে পা পিছলে পড়ে আহত ইসহাক দার শিক্ষাপ্রতিষ্ঠানে চালু হতে পারে অনলাইন ক্লাস চাচিকে নিয়ে উধাও ভাতিজা সংসদে বিল আকারে উঠছে না গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী জিরো ওয়েটিং টাইমে’ ফিরেছে চট্টগ্রাম বন্দর, আন্তর্জাতিক বাণিজ্যে গতি যুদ্ধবাজদের প্রার্থনা সৃষ্টিকর্তা কবুল করেন না: পোপ লিও ইরানের জ্বালানি তেল ও খারগ দ্বীপের নিয়ন্ত্রণ নিতে চাই: ট্রাম্প বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ১১৫ ডলার ছাড়াল যুক্তরাষ্ট্র-ইরানকে আলোচনার টেবিলে বসাবে পাকিস্তান: শেহবাজ শরীফ নেপালে ছাত্ররাজনীতি নিষিদ্ধ, পঞ্চম শ্রেণি পর্যন্ত থাকছে না পরীক্ষা পানিতে ডুবে টালিউড অভিনেতা রাহুল অরুণোদয়ের মৃত্যু

পণ্যবাহী কনটেইনার ঢাকায় আনতে ট্রেন বাড়ানোর দাবি

  • আপলোড সময় : ২৯-১০-২০২৫ ০১:০৫:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-১০-২০২৫ ০১:০৫:১৩ অপরাহ্ন
পণ্যবাহী কনটেইনার ঢাকায় আনতে ট্রেন বাড়ানোর দাবি
চট্টগ্রাম বন্দর থেকে পণ্যবাহী কনটেইনার ঢাকায় আনার জন্য ট্রেনের চারটি ইঞ্জিন বাড়ানোর দাবি জানিয়েছে ঢাকা কাস্টমস এজেন্ট অ্যাসোসিয়েশনসহ সংশ্লিষ্ট পাঁচটি সংগঠন। গতকাল মঙ্গলবার রাজধানীর কমলাপুর আইসিডিতে আয়োজিত এক বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে এ দাবি জানানো হয়। আগামী সাত দিনের মধ্যে এই দাবি মানা না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছে সংগঠনগুলো। সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মিজানুর রহমান বলেন, চট্টগ্রাম বন্দর থেকে আইসিডিতে পণ্য পরিবহন কমে যাওয়ায় রপ্তানি কার্যক্রমে গুরুতর নেতিবাচক প্রভাব পড়ছে। এতে আমদানিকারক, রপ্তানিকারক, কাস্টমস এজেন্ট, ট্রান্সপোর্ট কোম্পানি এবং ট্রাক-কাভার্ডভ্যান মালিকদের ব্যাপক ক্ষতি হচ্ছে। হাজার হাজার শ্রমিক বেকার হয়ে পড়েছে। কনটেইনার পরিবহনের জন্য চারটি ইঞ্জিন সংযুক্ত বা বরাদ্দের দাবি জানিয়ে তিনি বলেন, রেলওয়ে ইঞ্জিনগুলো যাত্রী পরিবহনের কাজে ব্যবহার করে। ফলে কনটেইনার বন্দরে পড়ে থাকে। এতে আমদানিকারকদের লাখ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে হয়। 





সংগঠনের সাধারণ সম্পাদক ফারুক হোসেন বলেন, কয়েক মাস ধরে চট্টগ্রাম বন্দর থেকে কমলাপুর আইসিডিতে কনটেইনারবাহী ট্রেন আসা কমে গেছে। আগে দৈনিক অন্তত দুটি ট্রেন এলেও এখন আসে একটি। এতে বন্দরে কনটেইনারের জট লেগে গেছে। অন্যদিকে কমলাপুর আইসিডিতে কনটেইনার না আসায় আমদানিকারকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, শ্রমিকরাও বেকার হচ্ছেন। তিনি বলেন, চীন থেকে কনটেইনারবাহী জাহাজ আসতে সময় লাগে ১৫ থেকে ১৬ দিন। অথচ চট্টগ্রাম বন্দর থেকে কমলাপুরে কনটেইনার আসতে লাগে ২০ থেকে ২৫ দিন। 





বিক্ষোভে অংশ নেন ঢাকা কাস্টমস এজেন্ট অ্যাসোসিয়েশন, ঢাকা কাস্টমস এজেন্ট এমপ্লয়িজ ইউনিয়ন, আইসিডি বন্দর শ্রমিক ইউনিয়ন, কাভার্ডভ্যান এবং ট্রেইলার মালিক সমিতি ও আইসিডির ট্রাকচালক শ্রমিক ইউনিয়নের সদস্যরা। 

কমেন্ট বক্স
হামের উপসর্গ নিয়ে গোপালগঞ্জে শিশুর মৃত্যু, আতঙ্কে স্থানীয়রা

হামের উপসর্গ নিয়ে গোপালগঞ্জে শিশুর মৃত্যু, আতঙ্কে স্থানীয়রা