ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২ শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সাথে জড়িত: প্রধানমন্ত্রী গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর মামলায় গোলাম মহিউদ্দিনের জামিন শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী বিমানবন্দরের নিরাপত্তায় কোনো অবহেলা সহ্য করা হবে না: বিমানমন্ত্রী ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে প্রসিকিউশনের আপিল সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী এবার লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী

নিজের উত্তরসূরির নাম ঘোষণা করলেন মাহমুদ আব্বাস

  • আপলোড সময় : ২৯-১০-২০২৫ ০১:২৭:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-১০-২০২৫ ০১:২৭:২৯ অপরাহ্ন
নিজের উত্তরসূরির নাম ঘোষণা করলেন মাহমুদ আব্বাস
ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ‘প্রেসিডেন্টের পদ শূন্য হলে’ তার স্থলাভিষিক্ত হিসেবে হুসেইন আল-শেখের নাম ঘোষণা করেছেন।৮৯ বছর বয়সী আব্বাস রবিবার ঘোষণা করেন, ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্টের পদ শূন্য হলে এবং লেজিসলেটিভ কাউন্সিলের (পার্লামেন্ট) অনুপস্থিতিতে ফিলিস্তিন মুক্তি সংস্থার ভাইস প্রেসিডেন্ট দায়িত্ব গ্রহণ করবেন। ২০১৮ সালে সুপ্রিম কোর্ট পার্লামেন্ট ভেঙে দেওয়ার পর থেকে তা অকার্যকর রয়েছে।নতুন এই সাংবিধানিক ঘোষণার অর্থ হলো—আল-শেখ, যাকে আব্বাস এই বছরের এপ্রিলে পিএলওর প্রথম ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ করেছিলেন, নির্দিষ্ট শর্ত পূরণ হলে ফিলিস্তিনের প্রেসিডেন্ট হতে পারেন।





ফাতাহ আন্দোলনের একজন বর্ষীয়ান নেতা আব্বাস ১৯৬০-এর দশকের মাঝামাঝি থেকে ফিলিস্তিনি জাতীয় আন্দোলনে সক্রিয় রয়েছেন। ইয়াসির আরাফাতের মৃত্যুর পর ২০০৫ সালে তিনি ফিলিস্তিনি কর্তৃপক্ষের দ্বিতীয় প্রেসিডেন্ট হন। ফাতাহ ও হামাসের মধ্যে জাতীয় বিভেদ এবং জেরুজালেমে নির্বাচন অনুষ্ঠানের ইসরায়েলি নীতির কারণে ফিলিস্তিনিরা সর্বশেষ ২০০৮ সালে নির্বাচন করেছিল, যার মাধ্যমে তিনি পুনরায় নির্বাচিত হন।ঘোষণায় বলা হয়েছে, আল-শেখ অনধিক ৯০ দিনের জন্য সাময়িকভাবে প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন।এই সময়ের মধ্যে নতুন প্রেসিডেন্ট বেছে নিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।






ওয়াফা নিউজ এজেন্সি জানিয়েছে, নির্বাচন যদি ‘অনিবার্য কারণে’ সময়মতো অনুষ্ঠিত না হতে পারে, তবে ফিলিস্তিনি কেন্দ্রীয় কাউন্সিল শুধুমাত্র একবার অতিরিক্ত মেয়াদের জন্য সময় বাড়াতে পারে।আব্বাসের বিবৃতিতে বলা হয়েছে, ‘স্থিতিশীলতা বজায় রাখার সর্বোচ্চ জাতীয় স্বার্থে, আমরা এই সাংবিধানিক ঘোষণা জারি করেছি, যাতে ক্ষমতার বিভাজন এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের নীতি নিশ্চিত করা যায়।’



সূত্র : আরব নিউজ

কমেন্ট বক্স
সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার

সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার