ঢাকা , শনিবার, ২২ অগাস্ট ২০২৬ , ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ‘স্কুটি নাকি গোল্ড?’ ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল এসিআই-এর ফ্রিডম ব্র্যান্ড, বাড়ল ক্যাম্পেইনের মেয়াদ

বেসরকারি কলেজে সিনিয়র প্রভাষক পদ বিলুপ্ত

  • আপলোড সময় : ২৯-১০-২০২৫ ০২:১৯:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-১০-২০২৫ ০২:১৯:২০ অপরাহ্ন
বেসরকারি কলেজে সিনিয়র প্রভাষক পদ বিলুপ্ত
বেসরকারি স্কুল ও কলেজের জনবল কাঠামো ও এমপিও নীতিমালায় সংশোধন করে কলেজের ‘সিনিয়র প্রভাষক’ পদ বিলুপ্ত করা হয়েছে। একইসঙ্গে কলেজের অধ্যক্ষ ও মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ অন্যান্য পদে নিয়োগ যোগ্যতায় পরিবর্তন আনা হয়েছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ নীতিমালায় সংশোধনের পরিপত্র জারি করে।




নীতিমালা সংশোধিত পরিপত্রে ২০২১ সালের মার্চে জারি করা নীতিমালায় উচ্চমাধ্যমিক বিদ্যালয় ও উচ্চমাধ্যমিক কলেজের ‘সিনিয়র প্রভাষক’ পদ সংশোধনী এনে বিলুপ্ত করা হয়। এক্ষেত্রে আগের মতোই ‘সহকারী অধ্যাপক’ পদে প্রভাষকদের পদোন্নতির সুযোগ দেওয়া হয়েছে। এর মাধ্যমে সাড়ে চার বছর পর স্কুল অ্যান্ড কলেজ ও উচ্চমাধ্যমিক কলেজের প্রভাষকরা সহকারী প্রভাষক পদে পদোন্নতি পাওয়ার সুযোগ পাবেন।





নীতিমালা সংশোধনের পরিপত্রে বলা হয়েছে, শুধুমাত্র উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও উচ্চ মাধ্যমিক কলেজের এমপিওভুক্ত প্রভাষকরা আট বছর সন্তোষজনক চাকরির পূর্তিতে প্যাটার্নভুক্ত প্রভাষক ও সহকারী অধ্যাপক মোট পদের ৫০ শতাংশ বিভিন্ন সূচকেব ১০০ নম্বরের মূল্যায়নের ভিত্তিতে সহকারী অধ্যাপক পদের পদোন্নতি পাবেন। অন্যান্য প্রভাষকরা চাকরির ১০ বছরপূর্তিতে জাতীয় বেতন স্কেলের গ্রেড ৯ থেকে ৮ প্রাপ্য হবেন। ধারাবাহিকভাবে এমপিওভুক্তির ১৬ বছরপূর্তিতে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পাবেন। সহকারী অধ্যাপক পদের বেতন সিনিয়র প্রভাষকের মতোই গ্রেড-৬ এ হবে।





নীতিমালার সংশোধনীতে উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ পদেও নিয়োগের যোগ্যতায় পরিবর্তন আনা হয়েছে। আগে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ পদে নিয়োগ পেতে একই ধরনের বিদ্যালয় বা উচ্চ মাধ্যমিক কলেজের অধ্যক্ষ পদে বা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ পদে এমপিওভুক্তরা, ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক পদে তিন বছরের অভিজ্ঞতাসহ ১২ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষকরা এবং এমপিওভুক্ত উচ্চ মাধ্যমিক বিদ্যালয় বা উচ্চ মাধ্যমিক কলেজের সিনিয়র প্রভাষক পদে তিন বছরের অভিজ্ঞতাসহ ১২ বছরের অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষকরা নিয়োগের সুযোগ পেতেন।





স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি বা সমমানধারী বা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে চার বছরের স্নাতক বা সমমান ডিগ্রিধারী (সমগ্র শিক্ষা জীবনে একটির বেশে তৃতীয় বিভাগ বা শ্রেণি নয়) প্রধান শিক্ষক বা সহকারী প্রধান শিক্ষকরাও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ পদে নিয়োগের সুযোগ পাবেন।মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদের দুই বছরের অভিজ্ঞতাসহ ১৩ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা নিয়ে একং সহকারী প্রধান শিক্ষক পদে দুই তিন বছরের অভিজ্ঞতাসহ ১৫ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা নিয়ে শিক্ষকরা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ পদে নিয়োগে সুযোগ পাবেন।





মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে নিয়োগের যোগ্যতায়ও পরিবর্তন আনা হয়েছে। আগের নীতিমালায় মাধ্যমিক বিদ্যালয়ের ইনডেক্সধারী প্রধান শিক্ষক বা মাধ্যমিক বিদ্যালয়ের ইনডেস্কধারী সহকারী প্রধান শিক্ষক বা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ইনডেক্সধারী প্রধান শিক্ষক পদে তিন বছরের অভিজ্ঞতাসহ এমপিওভুক্ত পদে মোট ১৫ বছরের শিক্ষকতা অভিজ্ঞতাসহ শিক্ষকরা নিয়োগের সুযোগ পেতেন। সংশোধনী অনুযায়ী তাদের সঙ্গে সিনিয়র শিক্ষক হিসেবে তিন বছরের অভিজ্ঞতাসহ সর্বমোট ১৭ বছরের শিক্ষকতার অভিজ্ঞতাসহ শিক্ষকরা নিয়োগ পেতে পারবেন।

কমেন্ট বক্স
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল