ঢাকা , শনিবার, ১১ এপ্রিল ২০২৬ , ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তালাকপ্রাপ্ত স্ত্রীকে নিয়ে দিনভর ঘোরাঘুরি, সন্ধ্যায় ধানক্ষেতে মিলল মরদেহ বাংলাদেশ সীমান্তে সাপ-কুমির মোতায়েন করবে ভারত! এরা হলুদ সাংবাদিকতা ছাড়বে কখন, প্রশ্ন জামায়াত আমিরের সরকার না মানলে বাজারে সরবরাহ বন্ধের হুমকি ফ্যামিলি কার্ডের প্রলোভন দেখিয়ে বিধবাকে হোটেলে নিয়ে ধর্ষণ, অতঃপর পুলিশের মাথা ফাটিয়ে পালালেন আসামি, দিতে হলো চার সেলাই শাহজালালে ৮৩ লাখ টাকার স্বর্ণ ও ৯ হাজার ডলারসহ হজ কাফেলার মোয়াল্লেম গ্রেপ্তার পাওনা টাকা দিতে ডেকে নিয়ে যুবককে হত্যা এত এত রসগোল্লা খায়, তবুও মোটা হয় না: জয়াকে নিয়ে প্রসেনজিৎ গলায় ট্যাবলেট আটকে প্রাণ গেলো দেড় বছরের শিশুর মোদি পাকিস্তানকে বিচ্ছিন্ন করতে চেয়ে ভারতকেই বিচ্ছিন্ন করে ফেলেছেন’ উঠে যান ৭ হাজার ফুট উঁচু দুর্গম পাহাড়ে, যেভাবে ইরানে লুকিয়ে ছিলেন মার্কিনসেনা রায়ে অসন্তুষ্ট আবু সাঈদের বাবা বললেন, আরও অনেকের ফাঁসি হওয়া উচিত ছিল মোবাইলে কথা বলতে গিয়ে ট্রেনে কাটা পড়ে মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানে কমে যাচ্ছে সাপ্তাহিক ছুটি আবু সাঈদ হত্যা মামলায় কার কার কী সাজা হলো এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা মারা গেছেন হাদি হত্যা মামলায় প্রধান আসামি অস্ত্র মামলায় ফয়সাল করিমের ১০ বছরের কারাদণ্ড বন্ধুর বিয়েতে দুই লিটার অকটেন উপহার ভাত রান্নায় দেরি হওয়ায় স্ত্রীর গায়ে গরম মাড়, স্বামী গ্রেপ্তার

এবার নতুন দিকে মোড় নিল শতাব্দীর ভয়াবহ ঝড় মেলিসা

  • আপলোড সময় : ২৯-১০-২০২৫ ০২:২০:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-১০-২০২৫ ০২:২০:৫৭ অপরাহ্ন
এবার নতুন দিকে মোড় নিল শতাব্দীর ভয়াবহ ঝড় মেলিসা
জ্যামাইকায় রীতিমতো তাণ্ডবলীলা চালিয়েছে ‘শতাব্দীর সবচেয়ে ভয়াবহ ঝড়’ মেলিসা। এবার এই হ্যারিকেন নতুন দিকে মোড় নিয়েছে বলে জানাচ্ছে আমেরিকান সংবাদ মাধ্যম।এই ঝড়কে শতাব্দীর সবচেয়ে ভয়াবহ ঝড় হিসেবে আখ্যা দিয়েছে বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও)। মঙ্গলবার জ্যামাইকার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নিউ হোপ শহরের কাছ দিয়ে ঘূর্ণিঝড়টি ভূমিতে আঘাত হানে। ঘূর্ণিঝড়টির বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১৮৫ মাইল (২৯৫ কিলোমিটার), যা ক্যাটাগরি–৫ মাত্রার চেয়ে অনেক বেশি। এবার তা কিউবায় আঘাত হানতে চলেছে।
জ্যামাইকার প্রধানমন্ত্রী অ্যান্ড্রু হোলনেস সিএনএনকে জানান, ঝড়ে হাসপাতাল, বাড়িঘর ও অবকাঠামোর মারাত্মক ক্ষতি হয়েছে, বিশেষ করে সেন্ট এলিজাবেথ এলাকায় প্রায় পুরো অঞ্চলই পানিতে তলিয়ে গেছে। দ্বীপজুড়ে পাঁচ লাখের বেশি মানুষ বিদ্যুৎহীন অবস্থায় আছেন।





ডব্লিউএমও মেলিসাকে ‘ইতিহাসের সবচেয়ে ধীরগতির ও তীব্র’ ঘূর্ণিঝড় বলে উল্লেখ করেছে। ইতোমধ্যে এটি ক্যারিবীয় অঞ্চলে অন্তত সাতজনের প্রাণ নিয়েছে—জ্যামাইকার তিনজন, হাইতির তিনজন ও ডোমিনিকান রিপাবলিকের একজন। আরও একজন নিখোঁজ বলে জানা গেছে। 
ডব্লিউএমও–এর সাইক্লোন বিশেষজ্ঞ আন-ক্লেয়ার ফঁতাঁ জানিয়েছেন, জ্যামাইকার কিছু এলাকায় বৃষ্টিপাত ৭০০ মিলিমিটার পর্যন্ত হতে পারে, যা দ্বীপটির বর্ষাকালের স্বাভাবিক বৃষ্টির প্রায় দ্বিগুণ। এতে ভয়াবহ বন্যা ও ভূমিধসের আশঙ্কা তৈরি হয়েছে।





জ্যামাইকা পেরিয়ে এখন মেলিসা কিউবার দক্ষিণাঞ্চলের দিকে অগ্রসর হচ্ছে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি) জানিয়েছে, এটি এখনো ক্যাটাগরি–৪ মাত্রার শক্তিশালী ঘূর্ণিঝড়। ঝড়ের প্রভাবে কিউবায় ভয়াবহ বাতাস, জলোচ্ছ্বাস ও ভারি বৃষ্টিপাত হতে পারে বলে সতর্ক করা হয়েছে।





ঝুঁকিপূর্ণ এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নিতে শুরু করেছে কিউবা সরকার। দেশজুড়ে দুর্যোগ প্রতিরোধ বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
তালাকপ্রাপ্ত স্ত্রীকে নিয়ে দিনভর ঘোরাঘুরি, সন্ধ্যায় ধানক্ষেতে মিলল মরদেহ

তালাকপ্রাপ্ত স্ত্রীকে নিয়ে দিনভর ঘোরাঘুরি, সন্ধ্যায় ধানক্ষেতে মিলল মরদেহ