ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

সিলিন্ডার বিস্ফোরণে পুড়ে অঙ্গার অটোরিকশা

  • আপলোড সময় : ২৪-১০-২০২৪ ০১:০২:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-১০-২০২৪ ০১:০২:০০ অপরাহ্ন
সিলিন্ডার বিস্ফোরণে পুড়ে অঙ্গার অটোরিকশা
 বোয়ালখালীতে বিকট শব্দে সিলিন্ডার বিস্ফোরণে পুড়ে অঙ্গার হয়ে গেছে সিএনজিচালিত অটোরিকশা। এসময় উড়ে গেছে গাড়িটির যন্ত্রাংশ।তবে এতে হতাহতের খবর পাওয়া যায়নি।বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকাল ৮টার দিকে বোয়ালখালী পৌর সদরের বুড়ি পুকুর পাড় রেল ক্রসিং গেইটে এ ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সড়কের রেল ক্রসিং গেইটের কাছে রাখা একটি সিএনজিচালিত অটোরিকশার সিলিন্ডার বিকট শব্দে বিস্ফোরিত হয়। উড়ে যায় গাড়ির যন্ত্রাংশ। মূহুর্তেই পুড়ে যায় গাড়িটি। তবে গাড়িতে চালক ও যাত্রী ছিলো না। চালক সম্ভবত গাড়িটি রেখে চা-নাস্তা খেতে দোকানে গিয়েছিলেন।

বোয়ালখালী থানার এএসআই মো. সিরাজ বাংলানিউজকে বলেন, বিস্ফোরণের খবর পেয়ে থানার একটি টিম ঘটনাস্থলে যায়। তারা যাওয়ার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে। সকালে ওই এলাকায় তেমন জনসমাগম ছিল না। এছাড়া গাড়ির ভেতরেও কেউ ছিল না। তাই কেউ আহত হয়নি। 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা