ঢাকা , শনিবার, ১১ এপ্রিল ২০২৬ , ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশ সীমান্তে সাপ-কুমির মোতায়েন করবে ভারত! এরা হলুদ সাংবাদিকতা ছাড়বে কখন, প্রশ্ন জামায়াত আমিরের সরকার না মানলে বাজারে সরবরাহ বন্ধের হুমকি ফ্যামিলি কার্ডের প্রলোভন দেখিয়ে বিধবাকে হোটেলে নিয়ে ধর্ষণ, অতঃপর পুলিশের মাথা ফাটিয়ে পালালেন আসামি, দিতে হলো চার সেলাই শাহজালালে ৮৩ লাখ টাকার স্বর্ণ ও ৯ হাজার ডলারসহ হজ কাফেলার মোয়াল্লেম গ্রেপ্তার পাওনা টাকা দিতে ডেকে নিয়ে যুবককে হত্যা এত এত রসগোল্লা খায়, তবুও মোটা হয় না: জয়াকে নিয়ে প্রসেনজিৎ গলায় ট্যাবলেট আটকে প্রাণ গেলো দেড় বছরের শিশুর মোদি পাকিস্তানকে বিচ্ছিন্ন করতে চেয়ে ভারতকেই বিচ্ছিন্ন করে ফেলেছেন’ উঠে যান ৭ হাজার ফুট উঁচু দুর্গম পাহাড়ে, যেভাবে ইরানে লুকিয়ে ছিলেন মার্কিনসেনা রায়ে অসন্তুষ্ট আবু সাঈদের বাবা বললেন, আরও অনেকের ফাঁসি হওয়া উচিত ছিল মোবাইলে কথা বলতে গিয়ে ট্রেনে কাটা পড়ে মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানে কমে যাচ্ছে সাপ্তাহিক ছুটি আবু সাঈদ হত্যা মামলায় কার কার কী সাজা হলো এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা মারা গেছেন হাদি হত্যা মামলায় প্রধান আসামি অস্ত্র মামলায় ফয়সাল করিমের ১০ বছরের কারাদণ্ড বন্ধুর বিয়েতে দুই লিটার অকটেন উপহার ভাত রান্নায় দেরি হওয়ায় স্ত্রীর গায়ে গরম মাড়, স্বামী গ্রেপ্তার সংরক্ষিত নারী আসন: হিসেবনিকেশে কোন জোট পাচ্ছে কত আসন

কনসার্টে আজানের আগে গান থামিয়ে প্রশংসায় ভাসছেন সনু নিগম

  • আপলোড সময় : ৩০-১০-২০২৫ ১২:২১:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-১০-২০২৫ ১২:২১:৫৩ অপরাহ্ন
কনসার্টে আজানের আগে গান থামিয়ে প্রশংসায় ভাসছেন সনু নিগম
ভারতের শ্রীনগরে একটি কনসার্টে পারফর্ম করতে গিয়ে আজানের আগে গান বন্ধ করে দেন বলিউডের জনপ্রিয় গায়ক সনু নিগম। যা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এমনকি প্রশংসায় ভাসছেন তিনি। এনডিটিভির খবরে বলা হয়, সনু নিগম শ্রীনগরে তার প্রথম কনসার্টে পারফর্ম করার সময় একটা মুহূর্তে দর্শকদের কাছে দুটি মিনিট সময় চেয়ে নেন।তিনি বলেন, আমাকে দুই মিনিট সময় দিন দয়া করে। এখানে এখনই আজান শুরু হবে। এরপর সেই দুই মিনিটের জন্য পুরো অনুষ্ঠান থামিয়ে রাখেন। আজান শেষ হওয়ার পর আবার শুরু হয় তার পারফরম্যান্স।ভিডিওটি সামাজিকমাধ্যমে ভাইরাল হওয়ার পর সনু নিগমকে প্রশংসায় ভাসানো হচ্ছে।কয়েক বছর আগে আজান নিয়ে বিতর্কে জড়িয়ে সমালোচিত হয়েছিলেন সনু নিগাম। 





উল্লেখ্য, ২০১৭ সালে সনু নিগম আজান সম্প্রচার নিয়ে বিতর্কের মুখে পড়েছিলেন। সে সময় তিনি একাধিক টুইটে (বর্তমানে এক্স) লাউডস্পিকারে আজান প্রচারের সমালোচনা করে লিখেছিলেন, ভারতে এই জোরপূর্বক ধর্মীয়তা কবে শেষ হবে? 
তিনি আরও বলেন, এটা শুধু গুন্ডাগিরি।তবে এবার সম্পূর্ণ ভিন্ন মনোভাবে আজানের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি নিজেকে নতুন করে উপস্থাপন করলেন। আজানের সময় কনসার্ট থামিয়ে শ্রদ্ধা প্রদর্শনের সনু নিগমের এই আচরণ সোশ্যাল মিডিয়ায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। অনেকেই বলছেন, অতীতের বিতর্ক পেরিয়ে এই গায়ক এখন পারস্পরিক সম্মান ও সহনশীলতার নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন।

কমেন্ট বক্স
তেল পেতে গেঞ্জিতে ফুয়েল কার্ড প্রিন্ট করলেন যুবক

তেল পেতে গেঞ্জিতে ফুয়েল কার্ড প্রিন্ট করলেন যুবক