ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

‘বিদায়’ বলে ইনস্টাগ্রামের সব ছবি মুছে দিলেন আলিজেহ শাহ

  • আপলোড সময় : ৩১-১০-২০২৫ ০২:০২:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-১০-২০২৫ ০২:০২:১৫ অপরাহ্ন
‘বিদায়’ বলে ইনস্টাগ্রামের সব ছবি মুছে দিলেন আলিজেহ শাহ
সোশ্যাল মিডিয়া থেকে বিদায় নিলেন পাকিস্তানের জনপ্রিয় লাস্যময়ী অভিনেত্রী আলিজেহ শাহ। হঠাৎ অভিনেত্রীর এমন বিদায়ে হতবাক তার ভক্তরা।সম্প্রতি আলিজেহ শাহ তার ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে তার ভালো লাগার বিশেষ মুহূর্ত, মন খারাপের দিনসহ সব ছবি সামাজিক মাধ্যম থেকে মুছে দিয়েছেন। এরপরই একটি ভিডিও বার্তায় হাজির হন তিনি।

 

ভিডিওতে অভিনেত্রী জানান, তিনি তার অতীত সত্ত্বাকে ত্যাগ করে জীবনে মনোযোগী হতে চান। আলিজেহ বলেন,আমি ইনস্টাগ্রাম থেকে সব ছবি মুছে ফেলেছি এবং আমি এতে খুশি, বেশিরভাগ ক্ষেত্রেই লজ্জিত কারণ আমি সত্যিই জানি না যে দুঃখের কারণে আমি আমার জীবনে কী করছিলাম?
 


 



আলিজেহ আরও বলেন,আমি জানি না কবে ফিরে আসবো কিন্তু এই ছবিগুলো আর কখনো ফিরে আসবে না। আর সেই আলিজেহও আসবে না। তো হ্যাঁ, এটা একটু বিদায়।
 

বিভিন্ন সামাজিক মাধ্যমে তার বিদায়ের ঘোষণাটি দ্রুত ভাইরাল হতে শুরু করে। ভক্তরা তার সিদ্ধান্তে জানাতে শুরু করে মিশ্র প্রতিক্রিয়া। নেটিজেনদের এক অংশ অভিনেত্রীর হঠাৎ বিদায়ে হতাশ হলেও অনেকেই আলিজেহর মানসিক স্বাস্থ্যকে অগ্রাধিকার দেয়ার সিদ্ধান্তের প্রশংসা করেন।
 

 

 
বর্তমানে বিনোদন জগৎ থেকে দূরে রয়েছেন আলিজেহ শাহ। এ অভিনেত্রী ২০১৮ সালে পাকিস্তানি শোবিজ অঙ্গনে পা রাখেন। ‘ইশক তামাশা’ টিভি সিরিয়ালে অভিনয় করে ভক্তদের মনে স্থায়ী জায়গা করে নেন। ২৫ বছর বয়সী এ তারকার জনপ্রিয় কাজগুলো হলো ‘মেরা দিল মেরা দুশমন’, ‘হুর পরী’, ‘জো তু চাহে’, ‘এহদ-ই-ওয়াফা’ ইত্যাদি।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা