ঢাকা , বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ , ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের ১১ কর্মকর্তাকে ডিএমডি হিসেবে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট আবরার হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যানি কারসন চট্টগ্রামের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি সই ফ্যাসিবাদ আমলে নিপীড়িত শিক্ষকদের মূল্যায়নের চিন্তা করছে সরকার: মাহদী আমিন ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ: পানিসম্পদ মন্ত্রী যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে দ্বিতীয় স্থান হারাল বাংলাদেশ সবার জন্য নিরাপদ পানি নিশ্চিতে ২৫ হাজার কোটি টাকার মহাপরিকল্পনা: এলজিআরডি মন্ত্রী চালুর দুদিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানার উৎপাদন বেসরকারি শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ পানিবণ্টনে ভারতের কাছে ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: হুমায়ুন কবির ১ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরিবার পরিকল্পনার বৃহৎ ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্যমন্ত্রী এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু

ট্রাম্পের পর কানাডা-জাপানের নেতাদের সঙ্গে বৈঠকে বসছেন শি

  • আপলোড সময় : ৩১-১০-২০২৫ ০৩:১২:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-১০-২০২৫ ০৩:১২:৩১ অপরাহ্ন
ট্রাম্পের পর কানাডা-জাপানের নেতাদের সঙ্গে বৈঠকে বসছেন শি
এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনে শুক্রবার মুখ্য ভূমিকা নিতে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। দক্ষিণ কোরিয়ার ঐতিহাসিক শহর গিয়ংজুতে অনুষ্ঠিত এ সম্মেলনের ফাঁকে কানাডা ও জাপানের নেতাদের সঙ্গে বৈঠক করবেন তিনি। খবর রয়টার্সের। এর আগে বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনার পর চীন-মার্কিন বাণিজ্য উত্তেজনা সাময়িকভাবে প্রশমিত হয়েছে। এই ‘বাণিজ্য যুদ্ধবিরতি’র অংশ হিসেবে চীনের ‘রেয়ার আর্থ’ রপ্তানিতে নতুন নিষেধাজ্ঞা আপাতত স্থগিত থাকবে বলে জানানো হয়েছে।সম্মেলনে ট্রাম্প অনুপস্থিত থাকায় নজর এখন শি জিনপিংয়ের দিকে। তিনি প্রথমবারের মতো দেখা করবেন জাপানের সদ্য নির্বাচিত প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে। যিনি দেশটির ইতিহাসে প্রথম নারী নেত্রী।





এই নারী নেত্রী তার কট্টর জাতীয়তাবাদী অবস্থানের জন্য পরিচিত। দায়িত্ব নেওয়ার পরই তিনি চীনের প্রভাব ঠেকাতে জাপানের প্রতিরক্ষা ব্যয় ও সামরিক প্রস্তুতি বাড়ানোর ঘোষণা দেন। জাপানি নাগরিকদের চীনে আটক রাখা এবং চীনের পক্ষ থেকে জাপানি খাদ্যপণ্যের ওপর নিষেধাজ্ঞার ইস্যুগুলো আলোচনায় আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কারনি স্থানীয় সময় বিকাল ৪টায় শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে বসবেন। বহু বছর ধরে উত্তপ্ত সম্পর্কের পর দুই দেশ আবারও আলোচনার টেবিলে ফিরছে।







কানাডা তার প্রধান বাণিজ্য অংশীদার যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান বাণিজ্য দ্বন্দ্ব কমাতে বিকল্প বাজার খুঁজছে। চীন-কানাডার দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার। তবে দুই দেশের সম্পর্কের পেছনে চীনে কানাডীয় নাগরিকদের আটক, নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ, এমনকি ক্যানোলা ও বৈদ্যুতিক গাড়ির ওপর পাল্টা শুল্কারোপের মতো নানা বিতর্ক রয়েছে।এপেক সম্মেলনের মূল অধিবেশনে ট্রাম্পের পরিবর্তে অংশ নিচ্ছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। উদ্বোধনী পর্বে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং আলোচনা পরিচালনা করবেন। যার মূল বিষয় ‘এশিয়া–প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সহযোগিতার মনোভাব পুনরুদ্ধার’।





যদিও এখনো পর্যন্ত যৌথ বিবৃতি নিয়ে সদস্যদেশগুলোর মধ্যে মতভেদ রয়ে গেছে। তবে, দক্ষিণ কোরিয়া আশাবাদী যে সম্মেলনের শেষ দিনে একটি যৌথ ঘোষণা গ্রহণ করা হবে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রমজানে সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা সরকার মেনে নেবে না: বাণিজ্যমন্ত্রী

রমজানে সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা সরকার মেনে নেবে না: বাণিজ্যমন্ত্রী