ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২ শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সাথে জড়িত: প্রধানমন্ত্রী গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর মামলায় গোলাম মহিউদ্দিনের জামিন শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী বিমানবন্দরের নিরাপত্তায় কোনো অবহেলা সহ্য করা হবে না: বিমানমন্ত্রী ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে প্রসিকিউশনের আপিল সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী এবার লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী

বোনকে খুন করে হাত-পা ভেঙে লাশ বস্তায় ভরেন ভাই, পুলিশকে বলেন ‘বস্তায় গম

  • আপলোড সময় : ৩১-১০-২০২৫ ০৪:১৫:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-১০-২০২৫ ০৪:১৫:৫৩ অপরাহ্ন
বোনকে খুন করে হাত-পা ভেঙে লাশ বস্তায় ভরেন ভাই, পুলিশকে বলেন ‘বস্তায় গম
ভারতের উত্তরপ্রদেশের গোরখপুরে এক যুবক নিজের বোনকে খুন করার অভিযোগে গ্রেপ্তার হয়েছে। পুলিশ জানিয়েছে, রাম আশিস নিশাদ (৩২) সোমবার সকালে তার ১৯ বছর বয়সী বোন নীলমকে হত্যা করে লাশ একটি ব্যাগে ভরেন। পরে সে ব্যাগটি মোটরসাইকেলের সঙ্গে বেঁধে প্রায় ৭০ কিলোমিটার দূরে কুশিনগরের আখখেতে ফেলে দেন।

পুলিশ জানায়, হত্যাকাণ্ডের পেছনে মূল কারণ ছিল জমি অধিগ্রহণের ক্ষতিপূরণকে কেন্দ্র করে পরিবারের মধ্যে বিরোধ। রাম আশিসের বাবা চিংকু নিশাদ সরকার থেকে জমি অধিগ্রহণের জন্য ছয় লাখ রুপি ক্ষতিপূরণ পেয়েছিলেন। তিনি ওই টাকা মেয়ের বিয়ের খরচের জন্য ব্যবহার করার পরিকল্পনা করেছিলেন। রাম আশিস ক্ষিপ্ত হয়ে ওই অর্থের ভাগ চেয়েছিলেন।


প্রাথমিক তদন্তে জানা গেছে, রাম আশিস তার বোনকে কাপড় দিয়ে গলায় পেঁচিয়ে হত্যা করেন এবং তার অঙ্গ-প্রত্যঙ্গ ভেঙে একটি ব্যাগে ভরে মোটরসাইকেলে বেঁধে কুশিনগরের দিকে নিয়ে যান। পথে পুলিশের কাছে ব্যাগের বিষয় জানতে চাওয়া হলে তিনি বলেছিলেন, ‘এর মধ্যে গম আছে’। এরপর তিনি ব্যাগটি আখখেতে ফেলে যান।

 


সিসিটিভি ফুটেজে রামকে ব্যাগ নিয়ে যাচ্ছিলেন এমন দৃশ্য ধরা পড়ে। নীলমের বাবা প্রথমে ভাবেছিলেন মেয়ে ছটপূজার জন্য বাইরে গেছে। কিন্তু প্রতিবেশীরা সোমবার রামকে ব্যাগ নিয়ে বাড়ি থেকে বের হতে দেখায় পরিবারের সন্দেহ তৈরি হয় এবং তারা পুলিশকে বিষয়টি জানান।পুলিশ প্রথমে নিখোঁজের সাধারণ ডায়েরি (জিডি) রেকর্ড করে তদন্ত শুরু করে। মঙ্গলবার নীলমের পরিবার অফিসে অভিযোগ করলে রাম আশিসকে জিজ্ঞাসাবাদ করা হয়। তিনি প্রথমে অজানা ভান করলেও পরে হত্যার বিষয়টি স্বীকার করেন। বুধবার রাতে আখখেত থেকে নীলমের লাশ উদ্ধার করা হয়।




নিহত নীলমের বিয়ে আগামী জানুয়ারি মাসে হওয়ার কথা ছিল। পরিবারের কাছে ক্ষতিপূরণ টাকা মেয়ের বিয়ের জন্য ব্যবহার করা নিয়ে রাম আশিসের ক্ষোভই হত্যাকাণ্ডের মূল কারণ বলে পুলিশ জানিয়েছে।

কমেন্ট বক্স
সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার

সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার