ঢাকা , বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ , ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের ১১ কর্মকর্তাকে ডিএমডি হিসেবে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট আবরার হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যানি কারসন চট্টগ্রামের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি সই ফ্যাসিবাদ আমলে নিপীড়িত শিক্ষকদের মূল্যায়নের চিন্তা করছে সরকার: মাহদী আমিন ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ: পানিসম্পদ মন্ত্রী যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে দ্বিতীয় স্থান হারাল বাংলাদেশ সবার জন্য নিরাপদ পানি নিশ্চিতে ২৫ হাজার কোটি টাকার মহাপরিকল্পনা: এলজিআরডি মন্ত্রী চালুর দুদিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানার উৎপাদন বেসরকারি শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ পানিবণ্টনে ভারতের কাছে ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: হুমায়ুন কবির ১ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরিবার পরিকল্পনার বৃহৎ ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্যমন্ত্রী এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু

শতাব্দীর সব থেকে ভয়াবহ তাণ্ডব চালিয়ে অবশেষে দুর্বল হলো ঘূর্ণিঝড় মেলিসা

  • আপলোড সময় : ০১-১১-২০২৫ ১১:০৭:৪০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-১১-২০২৫ ১১:০৭:৪০ পূর্বাহ্ন
শতাব্দীর সব থেকে ভয়াবহ তাণ্ডব চালিয়ে অবশেষে দুর্বল হলো ঘূর্ণিঝড় মেলিসা
ক্যারিবীয় অঞ্চলে শতাব্দীর ভয়াবহ তাণ্ডব চালানোর পর ঝড় ‘মেলিসা’ এখন দুর্বল হয়ে পড়েছে। শক্তিশালী এই ঝড়ে জ্যামাইকা, কিউবা ও হাইতিতে কমপক্ষে ৫০ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে আবহাওয়াবিষয়ক সংস্থা অ্যাকুয়েদার।মেলিসার সর্বোচ্চ বেগ ঘণ্টায় ২৫০ কিলোমিটারেরও বেশি ছিল, যা আটলান্টিক মহাসাগরীয় অঞ্চলের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ বলে জানিয়েছে আবহাওয়া সংস্থা অ্যাকুওয়েদার।বিশ্ব আবহাওয়া সংস্থার (ডব্লিউএমও) ঝড়বিষয়ক বিশেষজ্ঞ অ্যান-ক্লেয়ার ফন্টান বলেন, জ্যামাইকার জন্য এটি শতাব্দীর ঝড়। এতো শক্তিশালী আঘাত দেশটি আগে কখনও দেখেনি।




গত ২৮ অক্টোবরে ক্যাটাগরি–৫ মাত্রার ঘূর্ণিঝড় হিসেবে জ্যামাইকার দক্ষিণ উপকূলে আঘাত হানে ‘মেলিসা’। এটি ১৯৮৮ সালের পর দেশটিতে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ঝড়। এতে বাড়িঘর, সড়ক ও ফসলের ব্যাপক ক্ষতি হয়। শুক্রবার (৩১ অক্টোবর) অ্যাকুয়েদার জানায়, শুধু পশ্চিম ক্যারিবীয় অঞ্চলেই ক্ষতির পরিমাণ ৪৮-৫২ বিলিয়ন ডলার।




জ্যামাইকার সরকারি হিসাব অনুযায়ী, ১৯ জন নিহত হয়েছেন, বিদ্যুৎবিচ্ছিন্ন রয়েছেন চার লাখ ৬০ হাজারেরও বেশি মানুষ। হাইতিতে ৩১ জন নিহত ও ২০ জন নিখোঁজ, এর মধ্যে শুধু দক্ষিণাঞ্চলের পেটি-গোয়ে এলাকায় একটি নদী উপচে পড়ে ২৩ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ১০ শিশু। সর্বশেষ ঝড়টি ১২০ মাইল প্রতি ঘণ্টা বেগে বাতাস এবং প্রবল বৃষ্টিপাত চালিয়ে যেতে থাকে।কিউবায় ঝড়টি ক্যাটাগরি–৩ মাত্রায় দুর্বল হয়ে আঘাত হানে। সেখানে বড় কোনো প্রাণহানি না হলেও ব্যাপক ক্ষয়ক্ষতি ও গণ-উচ্ছেদ হয়েছে।বিশ্ব খাদ্য কর্মসূচির ক্যারিবীয় পরিচালক ব্রায়ান বোগার্ট ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের পর বলেন, মাঠের অবস্থা একেবারেই বিপর্যস্ত ও ভয়াবহ। 





ক্ষয়ক্ষতি ও মানবিক বিপর্যয়

মেলিসা এবারের মৌসুমে চতুর্থ ঘূর্ণিঝড় যা ২৪ ঘণ্টারও কম সময়ে ভয়াবহ শক্তি অর্জন করেছে। বিজ্ঞানীরা বলছেন, উষ্ণ সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা ঘূর্ণিঝড়গুলোকে আরও দ্রুত ও বিধ্বংসী করে তুলছে। ‘র‌্যাপিড ইনটেনসিফিকেশন’ বা দ্রুত শক্তিবৃদ্ধির এই প্রবণতা জলবায়ু পরিবর্তনের সরাসরি প্রভাব।




সূত্র: রয়টার্স, শাফাক নিউজ।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রমজানে সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা সরকার মেনে নেবে না: বাণিজ্যমন্ত্রী

রমজানে সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা সরকার মেনে নেবে না: বাণিজ্যমন্ত্রী