ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২ শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সাথে জড়িত: প্রধানমন্ত্রী গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর মামলায় গোলাম মহিউদ্দিনের জামিন শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী বিমানবন্দরের নিরাপত্তায় কোনো অবহেলা সহ্য করা হবে না: বিমানমন্ত্রী ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে প্রসিকিউশনের আপিল সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী এবার লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী

তেলেঙ্গানার মন্ত্রী হলেন ভারতের সাবেক অধিনায়ক আজহারউদ্দিন

  • আপলোড সময় : ০১-১১-২০২৫ ১২:০৬:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-১১-২০২৫ ১২:০৬:৫০ অপরাহ্ন
তেলেঙ্গানার মন্ত্রী হলেন ভারতের সাবেক অধিনায়ক আজহারউদ্দিন
ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তেলাঙ্গানার রাজ্য সরকারের মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হলেন দেশটির ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিন। শুক্রবার তেলেঙ্গানার গভর্নর জিষ্ণুদেব ভার্মার কাছে শপথ নিয়েছেন তিনি।




শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তেলেঙ্গানা রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী এবং ভারতের কেন্দ্রীয় বিরোধী রাজনৈতিক দল কংগ্রেসের তেলাঙ্গানা শাখার শীর্ষনেতা অনুমালা রেভান্থ রেড্ডি, উপ মুখ্যমন্ত্রী মাল্লু ভাত্তি বিক্রমার্ক এবং কয়েক জন জ্যেষ্ঠ মন্ত্রী। আজহারউদ্দিন নিজেও তেলেঙ্গানা কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা।




মন্ত্রী হিসেবে শপথ নিলেও এখনও আনুষ্ঠানিকভাবে কোনো মন্ত্রনালয় পাননি আজহারউদ্দিন। তবে রাজ্য সরকারের একাধিক সূত্রের বরাতে জানা গেছে, আজহারউদ্দিকে সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হবে।

তেলেঙ্গানা রাজ্য সরকারের আইনপরিষদ বা বিধানসভায় মোট আসনসংখ্যা ১১৯টি। ২০২৩ সালের নির্বাচনে জিতে ভারতের দক্ষিণাঞ্চলীয় এই রাজ্যটিতে সরকার গঠন করে কংগ্রেস। সেই নির্বাচনে মোহাম্মদ আজহারউদ্দিনও প্রার্থী হিসেবে দাঁড়িয়েছিলেন, কিন্তু জয়ী হতে পারেননি। পরে গত আগস্টের শেষ সপ্তাহে তেলেঙ্গানা রাজ্য সরকারের কোটায় এমপি হন তিনি।



আজহারউদ্দিন যোগ দেওয়ার পর তেলেঙ্গানার মন্ত্রিসভার সদস্যসংখ্যা পৌঁছাল ১৬ জনে। মন্ত্রিসভায় তার অন্তর্ভুক্তিকে কংগ্রেসের গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। এর প্রথম কারণ, মুখ্যমন্ত্রী অনুমালা রেভান্থ রেড্ডির নেতৃত্বাধীন মন্ত্রিসভায় এতদিন কোনো মুসলিম সদস্য ছিল না। আজহারউদ্দিনের অন্তর্ভুক্তির মাধ্যমে সেই অভাব পূরণ হয়েছে।

দ্বিতীয় কারণ, তেলেঙ্গানার রাজধানী হায়দ্রাবাদের সংলগ্ন একটি আসন জুবিলি হিলস কৌশলগতভাবে বেশ গুরুত্বপূর্ণ। এই আসনটি মুসলিম অধ্যুষিত, আগামী ১১ নভেম্বর সেখানে উপ নির্বাচন হবে। সেই উপ নির্বাচনে জয় নিশ্চিত করতে প্রায় মরিয়া তেলেঙ্গানা কংগ্রেস।  

এই ইস্যুতে কংগ্রেসের কেন্দ্রীয় কমিটির সঙ্গে বৈঠক করে পরামর্শও চেয়েছিল তেলেঙ্গানা কংগ্রেস। কেন্দ্রীয় কমিটি আজহারউদ্দিনকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করার পরামর্শ দেয়।




ধারণা করা হচ্ছে, রাজ্যের সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয়ের পাশাপাশি উপ নির্বাচনের আগ পর্যন্ত জুবিলি হিলস আসনে কংগ্রেসের প্রচার-প্রচারণার বিষয়টিও দেখভাল করতে হবে আজহারউদ্দিনকে।৬২ বছর বয়স্ক আজহারউদ্দিনের জন্ম তেলেঙ্গানার রাজধানী হায়দ্রাবাদে, ১৯৬৩ সালে। সে সময় অবশ্য তেলেঙ্গানা অন্ধ্র রাজ্যের অন্তর্ভুক্ত ছিল।




গত শতকের আশির দশকে ভারতের জাতীয় ক্রিকেট দলে অন্তর্ভুক্ত হন, অধিনায়ক হন নব্বইয়ের দশকে। তাকে ভারতের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা এই অধিনায়ক ব্যাটার হিসেবেও দেশটির সর্বকালের সেরা ক্রিকেটারদের তালিকায় আছেন। ভারতের ক্রিকেটারদের মধ্যে তিনিই প্রথম ৩ শতাধিক ওয়ানডে ম্যাচ খেলেছেন। এছাড়া তিনিই বিশ্বের একমাত্র ক্রিকেটার, ‍যিনি তার জীবের প্রথম তিনটি টেস্টে সেঞ্চুরি করেছেন।




তবে ম্যাচ ফিক্সিং নিয়ে ব্যাপক বিতর্ক ও ঝামেলার মধ্যে দিয়েও যেতে হয়েছে থাকে। তার বিরুদ্ধে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ ওঠায় ২০০০ সালে তাকে ক্রিকেটে আজীবনের জন্য নিষিদ্ধ করে ভারতীয় ক্রিকেট বোর্ড।এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে অন্ধ্র প্রদেশের হাইকোর্টে আপিল করেন আজহার, ১১ বছর ধরে সেই আপিলের ওপর শুনানি চলার পর উপযুক্ত সাক্ষ্য ও প্রমাণের অভাবে উচ্চ আদালত তার ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেয়।আজহারউদ্দিনের জীবনের ওপর ভিত্তি করে চলচ্চিত্র (বায়োপিক) হয়েছে বলিউডে। ২০১৬ সালে মুক্তি পাওয়া সেই চলচ্চিত্রটির নাম ‘আজহার’

কমেন্ট বক্স
সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার

সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার