ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস ঠান্ডা মাথায় রাষ্ট্রপতি জিয়াকে প্রথম গুলিটি করেন মোজাফফর! মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর সেনা হেফাজতে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার ঢাকা-চট্টগ্রামসহ ১৩ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ দ্য ইন্টারন্যাশনাল অ্যারিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার আজিম খান রনি বাউল আব্দুল করিম শাহ্: লালনগীতির আদি সুরের সাধক টানা বৃষ্টির পর রাজধানীতে মিলেছে সূর্যের দেখা, বাড়তে পারে তাপমাত্রা মডেল মসজিদ প্রকল্পের ব্যয় কীভাবে বেড়েছে, তা তদন্তের নির্দেশ দেওয়া হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে তরুণ প্রজন্মের নিশানায় প্রধানমন্ত্রী বালেন শাহ বৃহস্পতিবার থেকে আবারও শুরু হতে পারে অতিভারী বর্ষণ জলাবদ্ধতা কিছুটা কমলেও দুর্ভোগ কাটেনি রাজধানীবাসীর আইএমএফের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ১ প্রাণহানি, আক্রান্ত ১০০৯

টাঙ্গাইলে অসময়ে রেকর্ড বৃষ্টি, শীতকালীন সবজির ক্ষতির শঙ্কা

  • আপলোড সময় : ০১-১১-২০২৫ ০১:৩৯:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-১১-২০২৫ ০১:৩৯:০৯ অপরাহ্ন
টাঙ্গাইলে অসময়ে রেকর্ড বৃষ্টি, শীতকালীন সবজির ক্ষতির শঙ্কা
টাঙ্গাইলে অসময়ে মুষলধারে বজ্রসহ বৃষ্টি হচ্ছে। এতে শীতকালীন সবজিসহ ধানের ক্ষতির শঙ্কা করছেন কৃষকরা। এছাড়াও ঠান্ডা, জ্বরসহ বিভিন্ন রোগবালাই বাড়তে পারে বলে মনে করছেন সাধারণ মানুষ। আবহাওয়া অফিস জানিয়েছে, তিন ঘণ্টায় জেলায় রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে।
আজ (শনিবার, ১ নভেম্বর) সকাল থেকে টাঙ্গাইলের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হচ্ছে। ফলে সবজির ক্ষয়ক্ষতির পাশাপাশি দিন মজুর থেকে শুরু করে রিকশাচালকরা কাজে বের হতে পারেনি। এদিকে বাজারেও লোকজনের উপস্থিতি কম দেখা গেছে।কাগমারা এলাকার সবজি চাষী মাসুদ মিয়া বলেন, ‘পালন শাক, পেঁয়াজ, আলুসহ বিভিন্ন সবজির চাষ করেছিলাম। অসময়ের বৃষ্টিতে সব ক্ষতি হতে পারে।’এনায়েতপুর এলাকার চাষি আনোয়ার হোসেন বলেন, ‘ফুলকপি, বাঁধাকপির চারাসহ বিভিন্ন সবজির চাষ করেছিলাম। দুই এক দিনের মধ্যে পানি না শুকালে সবই লোকসান হবে।’




টাঙ্গাইল শহরের পার্ক বাজারের ব্যবসায়ী শরীফ হোসেন বলেন, ‘সকাল থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে। যে কারণে বাজারে ব্যবসায়ী ও সাধারণ ক্রেতাদের উপস্থিতি কম।’অপর ব্যবসায়ী ইদ্রিস বলেন, ‘স্বাভাবিক সময়ে অতিরিক্ত রিকশার কারণে শহরে যানজট লেগেই থাকে। আজকে একটি রিকশার জন্য প্রায় দেড় ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে।’জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামাল উদ্দিন জানান, শনিবার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত ৮৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে। যা তিন ঘণ্টায় জেলায় সর্বোচ্চ রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে। এ অবস্থা আর কয়েক দিন থাকতে পারে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে