ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

সালমান শাহর ভক্তদের স্লোগানে উত্তাল প্রেসক্লাব

  • আপলোড সময় : ০১-১১-২০২৫ ০৫:৪৭:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-১১-২০২৫ ০৫:৪৭:৪৪ অপরাহ্ন
সালমান শাহর ভক্তদের স্লোগানে উত্তাল প্রেসক্লাব
আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে, আমাদের এক দাবি, সালমান হত্যার বিচার চাই  স্লোগানে মুখর হয়ে উঠেছিল জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণ। প্রয়াত চিত্রনায়ক সালমান শাহর হত্যার দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন করেছে তার অসংখ্য ভক্ত ও শুভানুধ্যায়ী।
শনিবার (১ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এই মানববন্ধনে দেশের বিভিন্ন জেলা থেকে আগত শত শত ভক্ত অংশ নেন। ব্যানার, পোস্টার ও সালমান শাহর ছবিতে মোড়া পুরো প্রেসক্লাব এলাকা যেন পরিণত হয় এক শোকাভিভূত প্রতিবাদের মিছিলে। কেউ চোখের পানি লুকাতে পারেননি, কেউ আবার একের পর এক স্লোগানে নিজের দাবি জানান দিয়েছেন তারা। 




মানববন্ধনে বক্তারা বলেন, আমরা আজ এখানে দাঁড়িয়েছি আমাদের প্রিয় নায়ক সালমান শাহর হত্যার বিচার চাইতে। মামলার ১০ দিন পার হলেও এখনো কোনো অগ্রগতি নেই। প্রধান আসামি সামিরা হক ও অভিনেতা ডন প্রকাশ্যে ঘুরে বেড়াতেন, এখন তারা পালিয়ে গেছেন। যদি সত্যিই আত্মহত্যা হয়, তবে তারা পালালেন কেন?তারা আরও বলেন, সালমান শাহ জীবিত অবস্থায় তিনবার হামলার শিকার হয়েছিলেন। প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে নিজের নিরাপত্তাহীনতার কথা জানিয়েছিলেন। একজন সফল, জনপ্রিয় ও পরিশ্রমী মানুষ আত্মহত্যা করতে পারেন না। রাষ্ট্রের দায়িত্ব ছিল তাকে সুরক্ষা দেওয়া। কিন্তু তা না হয়ে এখন হত্যাকে আত্মহত্যা হিসেবে চালিয়ে দেওয়ার চেষ্টা চলছে।




বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, অনতিবিলম্বে আসামিদের গ্রেফতার ও বিচার প্রক্রিয়া শুরু না হলে দেশব্যাপী কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে। প্রয়োজনে আমরণ অনশনেও যেতে প্রস্তুত আমরা।সালমান শাহ ফ্যান ক্লাবের সদস্য সোহান বলেন, আমাদের আলমগীর কুমকুম মামা বলেছেন প্রয়োজনে এই মামলা আন্তর্জাতিক আদালতে— এমনকি আমেরিকা পর্যন্ত নিয়ে যাবেন। যতক্ষণ না সালমান শাহর হত্যাকারীরা আইনের আওতায় আসে, ততক্ষণ তার আত্মা শান্তি পাবে না।মানববন্ধনে ভার্চুয়ালি বক্তব্য দেন সালমান শাহর ছোট ভাই শাহরান চৌধুরী। তিনি বলেন, আমাদের বিচার বিভাগের প্রতি পূর্ণ আস্থা রয়েছে। তিন দশক দেরিতে হলেও আমরা আশাবাদী, এবার সালমান শাহ হত্যার বিচার পাবো। আমি অনুরোধ করছি দ্রুত আসামিদের গ্রেপ্তার করে আদালতে হাজির করা হোক।





প্রসঙ্গত, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেন বাংলা চলচ্চিত্রের রাজপুত্র সালমান শাহ। দীর্ঘ তিন দশক পরও তার মৃত্যুর বিচার হয়নি। সম্প্রতি নায়কের সাবেক স্ত্রী সামিরা হক, অভিনেতা ডনসহ ১১ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলায় নতুন করে যুক্ত হয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য ও সাক্ষ্য, যা তদন্তে নতুন মোড় দিতে পারে বলে মনে করছেন তার ভক্তরা।দেশজুড়ে আবারও তোলপাড় শুরু হয়েছে সালমান শাহর মৃত্যু ঘিরে। ভক্তদের একটাই দাবি— আমাদের প্রিয় নায়কের মা যেন জীবদ্দশায় ছেলের হত্যার বিচার দেখে যেতে পারেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা