ঢাকা , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ , ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দল হিসেবে আওয়ামী লীগের বিচারের তদন্ত এগোচ্ছে: প্রসিকিউটর তামিম পেঁয়াজ উৎপাদনে দেশ এখন ‘স্বয়ংসম্পূর্ণ’, আমদানির প্রয়োজন নেই: ডিএই প্রধানমন্ত্রীর সাথে কাল দুপুরে সাক্ষাৎ করবে এনসিপি, থাকবেন নাহিদ ইসলামসহ চার নেতা বিদেশে ৮৪ বাংলাদেশ মিশনে সন্তানদের শিক্ষা ভাতার নতুন সিলিং কপ-৩১ সম্মেলনে প্রায় ৬০ মিলিয়ন ডলারের শর্তহীন অর্থায়ন নিশ্চিত করেছে বাংলাদেশ: সাইমুম পারভেজ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন এসএমই খাতের প্রতিবন্ধকতা দূর করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী বিচার বিভাগের স্বাধীনতার মূল শক্তি বিচারকদের বিবেক: আইনমন্ত্রী মুক্তিযুদ্ধ থেকে ২৪’র গণঅভ্যুত্থান পর্যন্ত সশস্ত্র বাহিনী জনগণের পক্ষে ভূমিকা রেখেছে: প্রধানমন্ত্রী আ. লীগ নিষিদ্ধে সরকার-বিরোধীদল ঐকমত্যে সিদ্ধান্ত নেবে: মীর শাহে আলম রাঙামাটিতে সেনাবাহিনী-জেএসএস গোলাগুলি গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ নারায়ণগঞ্জে ফ্ল্যাটে আগুনে স্বামী-স্ত্রীসহ দগ্ধ ৩ মুক্তিযোদ্ধাদের সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখবে রাষ্ট্র: প্রধানমন্ত্রী সম্মিলিতভাবে অনেক সমস্যার সমাধান করা যায়: প্রধানমন্ত্রী রোহিঙ্গা নির্মূল অভিযানে প্রায় ১০ হাজার মানুষ হত্যার প্রমাণ পেয়েছে আইসিজে ঝালকাঠি-পটুয়াখালী মহাসড়কে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ৩০ খুনীকে পরিষ্কার জবাব দিতে হবে ‘অনেক হয়েছে, আর না’: প্রধানমন্ত্রী শ্রমিক অসন্তোষে গাজীপুর ও সাভারে ২০ পোশাক কারখানায় ছুটি, বন্ধ অর্ধশতাধিক ভর্তি পরীক্ষা না পেছাতে আপিল বিভাগে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়

রাশিয়ার তরুণদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে ওজন কমানোর বিপজ্জনক পিল

  • আপলোড সময় : ০২-১১-২০২৫ ০২:২০:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-১১-২০২৫ ০২:২০:১৯ অপরাহ্ন
রাশিয়ার তরুণদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে ওজন কমানোর বিপজ্জনক পিল

রাশিয়ার তরুণদের মধ্যে একটি সস্তা ওজন কমানোর পিল দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছে। তবে এই ওষুধটি স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে বলে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন।স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, এই পিলের প্রতি তরুণদের আকর্ষণ মূলত এর কম দাম ও দ্রুত ফলাফল দেখানোর প্রতিশ্রুতির কারণে। তবে চিকিৎসকরা বলছেন, এটি হরমোন এবং জিহ্বার উপর মারাত্মক প্রভাব ফেলতে পারে এবং দীর্ঘমেয়াদে বিপজ্জনক প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে।বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, 'যেকোনো দ্রুত ওজন কমানোর ওষুধ, বিশেষ করে সস্তা ও অবৈধভাবে প্রচারিত পিল, স্বাস্থ্যকে মারাত্মক ক্ষতি করতে পারে। ব্যবহারকারীদের উচিত চিকিৎসকের পরামর্শ ছাড়া এগুলো ব্যবহার করা থেকে বিরত থাকা।





সেন্ট পিটার্সবার্গের ২২ বছরের মারিয়া জনপ্রিয় একটি অনলাইন রিটেইলার থেকে ট্যাবলেটটি কিনেছিলেন। দিনে দুইটি করে খেতে শুরু করেন। মাত্র দুই সপ্তাহের মধ্যেই তার মুখ শুকিয়ে যায় এবং ক্ষুধা প্রায় পুরোপুরিই হারিয়ে ফেলেন।খেতে তো ইচ্ছে করতই না, এমনকি পানি পান করতেও না। প্রচণ্ড নার্ভাস লাগত। ঠোঁট কামড়াতাম, গাল চিবোতে থাকতাম,' বলেন মারিয়া।তিনি মারাত্মক দুশ্চিন্তায় ভুগতে শুরু করেন এবং নেতিবাচক চিন্তা তাকে গ্রাস করে ফেলে। 'ওষুধটা আমার মানসিক অবস্থার ওপর ভয়ানক প্রভাব ফেলছিল,' জানান তিনি। এত তীব্র পার্শ্বপ্রতিক্রিয়া যে হতে পারে—সেটা তাকে কেউ সতর্ক করেনি।




অন্যান্য ব্যবহারকারীরাও জানিয়েছেন—চোখের মণি বড় হয়ে যাওয়া, হাত কাঁপা, ঘুম না হওয়া—এ ধরনের উপসর্গ দেখা দিয়েছে। স্থানীয় রিপোর্ট অনুযায়ী, পিলটি সেবনের পর অন্তত তিনজন স্কুলশিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
২০৩১ বিশ্বকাপের একটি সেমিফাইনাল বাংলাদেশে চান তামিম

২০৩১ বিশ্বকাপের একটি সেমিফাইনাল বাংলাদেশে চান তামিম