ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড আমাদের জন্য বড় শিক্ষা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হরমুজ প্রণালি আবারও বন্ধের ঘোষণা ইরানের গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন কুড়িগ্রামে ট্রাকচাপায় ইজিবাইকের ৫ যাত্রী নিহত উত্তরায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত অর্ধশতাধিক কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০, ছয় জনই একই পরিবারের শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কক্সবাজারে মেরিনড্রাইভে টুপটুপ রিসোর্টে আগুন, নিহত ৬ বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে

ভারতে শেখ হাসিনার ১০০ দিন কেমন কাটল?

  • আপলোড সময় : ১৪-১১-২০২৪ ০৩:৪৮:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-১১-২০২৪ ০৩:৪৮:২০ অপরাহ্ন
ভারতে শেখ হাসিনার ১০০ দিন কেমন কাটল?
সম্প্রতি ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থান নিয়ে নানা গুঞ্জন ছড়াচ্ছে। জানা গেছে, গত ৫ আগস্ট তিনি ভারতে আশ্রয় নেন এবং এখনো সেখানেই অবস্থান করছেন। বৃহস্পতিবার এই অবস্থানের ১০০ দিন পূর্ণ হয়েছে। তবে তিনি ঠিক কোথায় আছেন এবং কীভাবে দিন কাটাচ্ছেন, তা নিয়ে ভারত সরকার এখনো কোনো স্পষ্ট তথ্য প্রকাশ করেনি।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে ভারতের এক উচ্চপদস্থ কর্মকর্তার বরাতে জানানো হয়েছে যে, শেখ হাসিনার নিরাপত্তায় গোপনীয়তাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। তাকে কোনো আড়ম্বরপূর্ণ নিরাপত্তা প্রদান না করে বরং সীমিত সাদা পোশাকের রক্ষীর মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। নিরাপত্তার স্বার্থে তার অবস্থান ও চলাফেরার ব্যাপারে গোপনীয়তা বজায় রাখা হয়েছে এবং তাকে একটি নির্দিষ্ট জায়গায় সীমিত রাখার চেষ্টা করা হচ্ছে।

অন্যদিকে, ভারতীয় সংবাদমাধ্যম দ্য প্রিন্ট এর আগে জানিয়েছিল যে শেখ হাসিনা নয়াদিল্লির লুটিয়েন্স বাংলো এলাকায় একটি বাড়িতে অবস্থান করছেন এবং মাঝে মাঝে লোধি গার্ডেনে হাঁটতে যাচ্ছেন। তবে বিবিসির প্রতিবেদন অনুযায়ী, এসব জল্পনা বাতিল করে ভারতীয় কর্মকর্তারা জানান যে, শেখ হাসিনা প্রকাশ্যে আসছেন না এবং তার চলাফেরা সীমিত।

ভারত থেকে শেখ হাসিনা মাঝে মাঝে বাংলাদেশে থাকা তার পরিচিতদের সঙ্গে ফোনে যোগাযোগ করছেন বলে জানা গেছে। তবে তাকে ভারতের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে যে, তিনি যেন ভারতের মাটি থেকে কোনো রাজনৈতিক বক্তব্য না দেন। 

এদিকে, বাংলাদেশে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব পালন করছে। শেখ হাসিনার বিরুদ্ধে অনেক মামলা দায়ের হয়েছে এবং তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবিও উঠেছে বিভিন্ন মহল থেকে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
যে দোয়া পাঠ করলে মিলবে উত্তম জীবনসঙ্গী

যে দোয়া পাঠ করলে মিলবে উত্তম জীবনসঙ্গী