ঢাকা , শুক্রবার, ১০ জুলাই ২০২৬ , ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সবুজ বাংলাদেশ গড়তে মেগা পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী সবুজ বাংলাদেশ গড়তে মেগা পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ রিজভীর! সীতাকুণ্ডে শিশু ইরামনি ধর্ষণচেষ্টা ও হত্যা মামলার আসামির মৃত্যুদণ্ড আলমাস সুপার শপকে গুঁড়াদুধসহ নিম্নমানের শিশু খাদ্য বিক্রির অভিযোগে জরিমানা ৩১ জুলাইয়ের মধ্যে রাজনৈতিক দলগুলোকে আয়-ব্যয়ের হিসাব দেওয়ার নির্দেশ বন্যা-পাহাড়ধসে সামগ্রিক প্রস্তুতি রয়েছে, বড় ধরনের আশঙ্কা নেই : ত্রাণমন্ত্রী আর মুক্তি নয়, মা-বাবার ঘরে ফেরাই এখন তরুণদের ট্রেন্ড লাখো মানুষের ঢল, সম্পন্ন হলো খামেনির জানাজা ৪২ বছরে সর্বোচ্চ বৃষ্টি চট্টগ্রামে ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা ও ভোট কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ৬ দিনে এসেছে ৮৫৪৩ কোটি টাকা রেমিট্যান্স বাংলাদেশি শ্রমিকদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার আধুনিক স্বাস্থ্যসেবায় ঢামেকের অবদান জাতীয় গর্বের বিষয়: প্রধানমন্ত্রী শ্রীলঙ্কায় কারাগারে দাঙ্গায় নিহত ২৩, আহত শতাধিক ‘১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি’ হামে আরও দুই শিশুর মৃত্যু, আক্রান্ত ৮৩৩ চট্টগ্রামে হবে চাইনিজ ইকোনমিক জোন: অর্থমন্ত্রী বান্দরবানে অস্ত্রসহ কেএনএফ সদস্য গ্রেপ্তার ‘আমি যদি মাকে জিজ্ঞেস করতে পারতাম...’

মেট্রোরেলের নকশায় ত্রুটি থাকতে পারে: ডিএমটিসিএল পরিচালক

  • আপলোড সময় : ০৩-১১-২০২৫ ০২:০০:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-১১-২০২৫ ০২:০০:৫৫ অপরাহ্ন
মেট্রোরেলের নকশায় ত্রুটি থাকতে পারে: ডিএমটিসিএল পরিচালক
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) পরিচালক ফারুক আহমেদ জানিয়েছেন, মেট্রোরেলের নকশায় ত্রুটি থাকতে পারে। সোমবার (৩ নভেম্বর) মেট্রোরেল প্রকল্প ও এর পরিচালনা সংক্রান্ত সার্বিক বিষয় নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
ফারুক আহমেদ বলেন, ‘গত বছর দুর্ঘটনার পর আমরা সরেজমিন ও ড্রোনের মাধ্যমে পরিদর্শন করেছি। দুই মাস আগে আবারও পর্যালোচনা করি। আমাদের প্রধান লক্ষ্য নিরাপত্তা নিশ্চিত করা। তবে নকশাগত ভুল, নিম্নমানের উপকরণ ব্যবহার বা কাজ বুঝে না নেওয়ার মতো কারণেও দুর্ঘটনা ঘটতে পারে। বিষয়টি তদন্তের পরই নিশ্চিতভাবে বলা যাবে।’




তিনি আরও বলেন, ‘কাজ বুঝে নেওয়ার দায়িত্ব ছিল কনসালটেন্সি প্রতিষ্ঠানের। অদক্ষতার কারণে সেখানে ঘাটতি থাকতে পারে।’লাইন-১ প্রকল্পে প্রকল্প পরিচালক না থাকার বিষয়টি স্বীকার করে ফারুক আহমেদ বলেন, ‘দ্রুতই আরও চার থেকে পাঁচজন প্রকল্প পরিচালক নিয়োগ দেওয়া হবে। আমরা স্মার্ট ফাইন্যান্সিংয়ের দিকে যাচ্ছি, স্থানীয়দের গুরুত্ব দিয়েই কাজ এগিয়ে নিচ্ছি।’তিনি রাজনৈতিক দল ও বিভিন্ন সংগঠনকে মেট্রোরেল পিলারে পোস্টার না লাগানোর আহ্বান জানান। তার ভাষায়, ‘পিলারে পোস্টার লাগালে ফিজিক্যাল ফাটল বা ক্র্যাক বোঝা কঠিন হয়ে যায়। এতে ঝুঁকি বেড়ে যায়।’




ডিএমটিসিএল পরিচালক বলেন, ‘আমাদের বিনিয়োগের পরিমাণ অনুযায়ী মেট্রোরেল বিশ্বের সেরাদের কাতারে থাকার কথা। কিন্তু বর্তমান পরিস্থিতি হতাশাজনক। যারা অনিয়ম করেছে বা কাজ বুঝে নিয়েছে, তাদের অবশ্যই আইনের আওতায় আনা উচিত। সরকারের তদন্ত শেষে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে আশা করি।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সবুজ বাংলাদেশ গড়তে মেগা পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী

সবুজ বাংলাদেশ গড়তে মেগা পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী