ঢাকা , শনিবার, ১১ এপ্রিল ২০২৬ , ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশ সীমান্তে সাপ-কুমির মোতায়েন করবে ভারত! এরা হলুদ সাংবাদিকতা ছাড়বে কখন, প্রশ্ন জামায়াত আমিরের সরকার না মানলে বাজারে সরবরাহ বন্ধের হুমকি ফ্যামিলি কার্ডের প্রলোভন দেখিয়ে বিধবাকে হোটেলে নিয়ে ধর্ষণ, অতঃপর পুলিশের মাথা ফাটিয়ে পালালেন আসামি, দিতে হলো চার সেলাই শাহজালালে ৮৩ লাখ টাকার স্বর্ণ ও ৯ হাজার ডলারসহ হজ কাফেলার মোয়াল্লেম গ্রেপ্তার পাওনা টাকা দিতে ডেকে নিয়ে যুবককে হত্যা এত এত রসগোল্লা খায়, তবুও মোটা হয় না: জয়াকে নিয়ে প্রসেনজিৎ গলায় ট্যাবলেট আটকে প্রাণ গেলো দেড় বছরের শিশুর মোদি পাকিস্তানকে বিচ্ছিন্ন করতে চেয়ে ভারতকেই বিচ্ছিন্ন করে ফেলেছেন’ উঠে যান ৭ হাজার ফুট উঁচু দুর্গম পাহাড়ে, যেভাবে ইরানে লুকিয়ে ছিলেন মার্কিনসেনা রায়ে অসন্তুষ্ট আবু সাঈদের বাবা বললেন, আরও অনেকের ফাঁসি হওয়া উচিত ছিল মোবাইলে কথা বলতে গিয়ে ট্রেনে কাটা পড়ে মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানে কমে যাচ্ছে সাপ্তাহিক ছুটি আবু সাঈদ হত্যা মামলায় কার কার কী সাজা হলো এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা মারা গেছেন হাদি হত্যা মামলায় প্রধান আসামি অস্ত্র মামলায় ফয়সাল করিমের ১০ বছরের কারাদণ্ড বন্ধুর বিয়েতে দুই লিটার অকটেন উপহার ভাত রান্নায় দেরি হওয়ায় স্ত্রীর গায়ে গরম মাড়, স্বামী গ্রেপ্তার সংরক্ষিত নারী আসন: হিসেবনিকেশে কোন জোট পাচ্ছে কত আসন

লাম্বি জুদাই’ খ্যাত রেশমাকে সম্মান জানালেন নেপালি গায়ক

  • আপলোড সময় : ০৩-১১-২০২৫ ০২:০৬:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-১১-২০২৫ ০২:০৬:৫৯ অপরাহ্ন
লাম্বি জুদাই’ খ্যাত রেশমাকে সম্মান জানালেন নেপালি গায়ক
করাচিতে ওয়ার্ল্ড কালচার ফেস্টিভ্যালের ঝলমলে মঞ্চে নেপালি গায়ক মদন গোপাল পরিবেশন করলেন পাকিস্তানের কিংবদন্তি লোকগায়িকা রেশমার জনপ্রিয় গান ‘লাম্বি জুদাই’। তার মধুর কণ্ঠে এই শ্রদ্ধার্ঘ্য গান শ্রোতাদের মন ছুঁয়ে গেছে।হিমালয় থেকে অনুপ্রাণিত নৌকার আকৃতির ঐতিহ্যবাহী নেপালি টুপি এবং সংস্কৃতিমূলক নকশার টি-শার্ট পরিহিত মদন ছিলেন বেশ আলাদা। তার গানে ছিল আবেগ, সুর ও দক্ষিণ এশিয়ার সংগীত ঐতিহ্যের প্রতি গভীর শ্রদ্ধাবোধ।মদন বলেন, কাঠমান্ডু থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে পাহাড়, বন আর ঠান্ডা বাতাসে ঘেরা এক জায়গায় আমার মনে এই গানটি আসে। তখনই ঠিক করি, রেশমাজির দেশেই এই গান গাইব।





এটি ছিল তার দ্বিতীয় পাকিস্তান সফর। সফরের অভিজ্ঞতায় তিনি বলেন, এখানকার মানুষের ভালোবাসাই তাকে আবার টেনেছে। উৎসবের আগে তিনি ‘লম্বি জুদাই’ গানটি নতুনভাবে সাজান, নিজের সংগীতের ধরণ যোগ করেন।মঞ্চে মদন আরও গেয়েছেন একটি নেপালি লোকগান এবং পাকিস্তানি সঙ্গীতশিল্পী ইমাদ রহমানের সঙ্গে তৈরি একটি উর্দু-নেপালি ফিউশন গান। ইমাদ বলেন, মদন যখন জানাল যে তিনি রেশমাজিকে শ্রদ্ধা জানাতে চান, আমি খুব আনন্দিত হই। রেশমা আমাদের মাটির কণ্ঠ, আমাদের গর্ব। মদনের মতে, দুই ধরনের গায়ক আছে — একজন প্রশিক্ষিত, আরেকজন ‘মাটির গায়ক’। মাটির গায়করা কৌশল দিয়ে নয়, হৃদয় দিয়ে গান গায়।





তার সঙ্গে ছিলেন পাকিস্তানের উদীয়মান তরুণ শিল্পী মাহ রুখ, যিনি সম্প্রতি করাচি আর্টস কাউন্সিলের একটি সঙ্গীত প্রতিযোগিতায় প্রথম হয়েছেন। রেশমার স্মৃতিচারণে তিনি বলেন, রেশমা জি একজন কিংবদন্তি। তার কণ্ঠের মতো কন্ঠ খুঁজে পাওয়া অসম্ভব, কিন্তু আমি সর্বোচ্চ চেষ্টা করেছি নিজের সংস্কৃতিকে তুলে ধরতে।এই পরিবেশনাটি দর্শকদের মনে করিয়ে দিয়েছিল ১৯৮০ সালের সেই সময়ের কথা, যখন ভারতীয় পরিচালক সুবাস ঘাই তার চলচ্চিত্র ‘হিরো’-তে রেশমার ‘লম্বি জুদাই’ গানটি ব্যবহার করে তাকে আন্তর্জাতিক খ্যাতি এনে দেন।

কমেন্ট বক্স
তেল পেতে গেঞ্জিতে ফুয়েল কার্ড প্রিন্ট করলেন যুবক

তেল পেতে গেঞ্জিতে ফুয়েল কার্ড প্রিন্ট করলেন যুবক