ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২ শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সাথে জড়িত: প্রধানমন্ত্রী গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর মামলায় গোলাম মহিউদ্দিনের জামিন শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী বিমানবন্দরের নিরাপত্তায় কোনো অবহেলা সহ্য করা হবে না: বিমানমন্ত্রী ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে প্রসিকিউশনের আপিল সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী এবার লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্তে নিহত বেড়ে ৭, আরও হতাহতের শঙ্কা

  • আপলোড সময় : ০৫-১১-২০২৫ ০২:৩৮:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-১১-২০২৫ ০২:৩৮:০৩ অপরাহ্ন
যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্তে নিহত বেড়ে ৭, আরও হতাহতের শঙ্কা
যুক্তরাষ্ট্রের কেন্টাকি রাজ্যের বিমানবন্দরে ইউপিএস এমডি-১১ কার্গো বিমান বিধ্বস্তের ঘটনায় সব ক্রু নিহত হয়েছেন। এ ঘটনায় তিনজন ক্রুসহ অন্তত সাতজন নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন স্থানীয় কর্মকর্তারা। এতে আরও ১১ জন গুরুতর আহত হয়েছেন।দেশটির ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের তথ্য অনুযায়ী, এমডি-১১ কার্গো বিমানটি ইউপিএস ফ্লাইট ২৯৭৬ নামে স্থানীয় সময় বিকেল ৫টা ১৫ মিনিটে হোনোলুলুর উদ্দেশে যাত্রা করেছিল। উড়ার কিছুক্ষণের মধ্যেই বিমানের এক ডানায় আগুন দেখা যায়। পরে বিস্ফোরণ হয়।স্থানীয় টেলিভিশন চ্যানেলে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, উড়ার সময় বিমানটিতে আগুন লেগে যায়। এরপর হঠাৎ নিচের দিকে পড়ে যায়। মাটিতে আছড়ে পড়েই ভয়াবহ বিস্ফোরণ হয়।দুর্ঘটনার পর আগুন আশপাশের শিল্প ভবনগুলোতেও ছড়িয়ে পড়ে। ঘন কালো ধোঁয়ায় আকাশ ঢেকে যায়। কর্মকর্তারা জানান, মাটিতে অন্তত একজন নিহত হয়েছেন এবং ১১ জন দগ্ধ হয়ে আহত হয়েছেন।




এরআগে, ওয়াশিংটন পোস্ট জানায়, লুইসভিল মুহাম্মদ আলী আন্তর্জাতিক বিমানবন্দরের ওই ঘটনায় আহত ১১ জনের অবস্থা খুবই খারাপ। লুইসভিল বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা জোনাথন বেভিন বলেছেন, ‘আহতদের অনেকেই গুরুতর অসুস্থ। তাদের স্থানীয় হাসপাতালগুলোতে নিয়ে যাওয়া হয়েছে।’কেনটাকি রাজ্যের গভর্নর অ্যান্ডি বেসিয়ার বলেছেন, কর্তৃপক্ষ নিহতদের শনাক্ত করতে এবং তাদের পরিবারকে অবহিত করতে কাজ করছে।লুইসভিলের মেয়র ক্রেইগ গ্রিনবার্গ জানিয়েছেন, সব জরুরি সেবা ঘটনাস্থলে কাজ করছে। মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত দুর্ঘটনাস্থলে আগুন জ্বলতে থাকে। তবে তা নিয়ন্ত্রণে দ্রুতই নেওয়া হয়েছে।




মার্কিন জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ড দুর্ঘটনাটির তদন্তের নেতৃত্ব দেবে। দেশটির ফেডারেল এভিয়েশন প্রশাসন এতে সহায়তা করবে। বিমানটিকে ইউপিএস ফ্লাইট ২৯৭৬ হিসেবে শনাক্ত করা হয়েছে।তদন্তকারীরা এখন খতিয়ে দেখছেন বিমানের একটি ইঞ্জিন উড্ডয়নরত অবস্থায় বিচ্ছিন্ন হয়েছিল কি না। কারণ রানওয়ের বিভিন্ন স্থানে ধ্বংসাবশেষ বা ছিটকে পড়া অংশ পাওয়া গেছে।

কমেন্ট বক্স
সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার

সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার