ঢাকা , সোমবার, ২৪ অগাস্ট ২০২৬ , ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার

গুগল অ্যাসিস্ট্যান্টের বিদায়, আসছে নতুন যুগের ‘জেমিনি

  • আপলোড সময় : ০৫-১১-২০২৫ ০৪:০৪:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-১১-২০২৫ ০৪:০৪:৫৮ অপরাহ্ন
গুগল অ্যাসিস্ট্যান্টের বিদায়, আসছে নতুন যুগের ‘জেমিনি
গুগল তাদের দীর্ঘদিনের ভয়েস-সহকারী গুগল অ্যাসিস্ট্যান্টকে বিদায় জানাতে যাচ্ছে। তার জায়গা নিচ্ছে নতুন প্রজন্মের কৃত্রিম বুদ্ধিমত্তা-চালিত সহকারী জেমিনি। অ্যান্ড্রয়েড অথরিটি-এর প্রতিবেদন অনুযায়ী, গুগল এখন Digital assistants from Google নামের সেটিংস বিকল্পটি সরিয়ে দিচ্ছে। এত দিন পর্যন্ত ব্যবহারকারীরা চাইলে পুরোনো অ্যাসিস্ট্যান্টে ফিরে যেতে পারতেন। কিন্তু নতুন আপডেটে সেই সুযোগ আর থাকবে না। এর ফলে অচিরেই জেমিনিই গুগলের একমাত্র এআই সহকারী হয়ে উঠবে।





জেমিনিকে ঘিরে গুগলের প্রস্তুতি গত এক বছরে দ্রুত গতিতে এগিয়েছে। ইতোমধ্যে গুগল অ্যাসিস্ট্যান্টের বহু ফিচার নতুন প্ল্যাটফর্মে নিয়ে আসা হয়েছে। যেমন- ভয়েস কমান্ড, রিমাইন্ডার সেট করা, স্মার্ট হোম ডিভাইস নিয়ন্ত্রণ, গান শোনা কিংবা অনলাইন সার্চ করা— সব কাজই এখন জেমিনির মাধ্যমে করা যাচ্ছে।








তবে গুগলের পরিকল্পনা এখানেই থেমে নেই। তারা জেমিনিকে আরও উন্নত ও বুদ্ধিমান করে তুলতে নতুন সব ফিচার যোগ করছে। নতুন আপডেটে যুক্ত হতে পারে Processing Animation। যা ব্যবহারকারীর অনুরোধ প্রক্রিয়াকরণের সময় একটি বিশেষ ভিজ্যুয়াল ইফেক্ট দেখাবে। এছাড়া দীর্ঘ প্রশ্ন বা বার্তার ক্ষেত্রে চ্যাটে Expand ও Collapse বোতাম যোগ করা হবে। যাতে ব্যবহারকারীরা সহজেই পুরো বার্তা দেখতে বা গোপন রাখতে পারেন। এমনকি Jump to Bottom নামে একটি নতুন বোতামও আসছে। যা দিয়ে কথোপকথনের নিচের অংশে দ্রুত যাওয়া যাবে।





গুগলের এই পরিবর্তন অনেকটা সময়ের দাবি বলেই মনে করছেন প্রযুক্তি বিশ্লেষকেরা। কারণ জেমিনি শুধু একটি ভয়েস অ্যাসিস্ট্যান্ট নয়, এটি গুগলের পরবর্তী প্রজন্মের কৃত্রিম বুদ্ধিমত্তা ইকোসিস্টেমের কেন্দ্রবিন্দু। ব্যবহারকারীরা এখন টেক্সট, ভয়েস, ছবি ও ভিডিও- সব মাধ্যমেই এর সঙ্গে যোগাযোগ করতে পারেন।





বিশেষজ্ঞদের মতে, অ্যাসিস্ট্যান্টের তুলনায় জেমিনি অনেক বেশি কার্যকর, দ্রুত এবং প্রাসঙ্গিক উত্তর দিতে সক্ষম। একই সঙ্গে এটি ব্যবহারকারীর প্রশ্ন বুঝে প্রসঙ্গভিত্তিক উত্তর দিতে পারে। যা ভবিষ্যতে সার্চ ও স্মার্টফোন ব্যবহারের অভিজ্ঞতা আমূল বদলে দেবে।

কমেন্ট বক্স
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম