ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২ শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সাথে জড়িত: প্রধানমন্ত্রী গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর মামলায় গোলাম মহিউদ্দিনের জামিন শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী বিমানবন্দরের নিরাপত্তায় কোনো অবহেলা সহ্য করা হবে না: বিমানমন্ত্রী ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে প্রসিকিউশনের আপিল সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী এবার লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী

বাড়ির বাগানে মাটি খুঁড়তে গিয়ে মিলল ৯ কোটি টাকার সোনা

  • আপলোড সময় : ০৭-১১-২০২৫ ০৮:৪৮:৪৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-১১-২০২৫ ০৮:৪৮:৪৪ পূর্বাহ্ন
বাড়ির বাগানে মাটি খুঁড়তে গিয়ে মিলল ৯ কোটি টাকার সোনা
ফ্রান্সের পূর্বাঞ্চলীয় শহর নুভিল সুর সোনেতে এক ফরাসি নাগরিক নিজের বাড়ির বাগানে সুইমিং পুলের জন্য মাটি খুঁড়তে গিয়ে নয় কোটিরও বেশি টাকা মূল্যের বিশাল সোনার ভান্ডার আবিষ্কার করেছেন। প্রাপ্ত সোনার বার ও শতাধিক সোনার মুদ্রার বর্তমান বাজারমূল্য প্রায় ৮ লাখ মার্কিন ডলার বা ৯ কোটি ৭৪ লাখ ৮৮ হাজার টাকা। খবর হিন্দুস্তান টাইমসের। 

 


শহর কর্তৃপক্ষ জানিয়েছে, ওই ব্যক্তি গত মে মাসে খননকাজের সময় মাটির নিচে এই বিপুল সোনা খুঁজে পান এবং তাৎক্ষণিকভাবে স্থানীয় কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করেন। তবে প্রাপ্ত এই সোনা প্রত্নতাত্ত্বিক স্থানের অংশ না হওয়ায় আইন অনুযায়ী তা ওই ব্যক্তিকে নিজের কাছে রাখার অনুমতি দেওয়া হয়েছে।



স্থানীয় সংবাদপত্র লে প্রোগ্রে জানিয়েছে, মাটির নিচে প্লাস্টিক ব্যাগে ভরে পাঁচটি সোনার বার ও বহু সোনারমুদ্রা পোঁতা ছিল।

 


পুলিশি তদন্তে জানা গেছে, সোনাগুলো বৈধভাবে অর্জিত হয়েছিল এবং ১৫ বা ২০ বছর আগে কাছাকাছি এক রিফাইনারিতে তা গলানো হয়েছিল। শহর কর্তৃপক্ষ জানিয়েছে, বাগানের আগের মালিক মারা গেছেন, ফলে কীভাবে এই সোনা সেখানে এলো, তা এখনো রহস্য।

পুলিশি তদন্তে জানা গেছে, সোনাগুলো বৈধভাবে অর্জিত হয়েছিল এবং ১৫ থেকে ২০ বছর আগে কাছাকাছি এক রিফাইনারিতে তা গলানো হয়েছিল। শহর কর্তৃপক্ষ আরও জানিয়েছে, যে ব্যক্তি ওই জমির আগের মালিক ছিলেন, তিনি এখন আর বেঁচে নেই। ফলে কীভাবে এই সোনা বাগানের নিচে এলো, তা এখনো রহস্যই রয়ে গেছে। 

কমেন্ট বক্স
সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার

সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার