ঢাকা , বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ , ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস হাম সন্দেহে একদিনেই ঝরল ৮ শিশুর প্রাণ বৃষ্টিতে ভেসে গেল টাইগারদের দ্বিতীয় লড়াই ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন সালমান শাহর লাশ কবর থেকে উত্তোলনের নির্দেশ ফিলিপিন্সে ভূমিকম্পের তিনদিন পরও উদ্ধার হচ্ছে লাশ, মৃত্যু বেড়ে ৪৬ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ১৭৫ বাংলাদেশি শহীদ হয়েছেন : প্রধানমন্ত্রী ২১ বছর পর অস্ট্রেলিয়াকে হারাল বাংলাদেশ এক দিনের সফরে কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী অভেনেত্রী তানিয়া বৃষ্টিকে নিইয়ে নতুন গুজব সুপ্রিম কোর্টের পৃথক সচিবালয় নিয়ে হাইকোর্টের রায় স্থগিত, আপিল শুনানি ১৬ জুন ৩০০ কেজি কাঁচা মাছ নিয়ে বিশ্বকাপ খেলতে গেল নরওয়ে যুবদল নেতা বাবুকে বহিষ্কার, রমনা থানা কমিটি বিলুপ্ত বাংলাদেশ থেকে জনশক্তি রপ্তানি ১ লাখে উন্নীত করতে রা‌শিয়ার সঙ্গে আলোচনা কমলো জেট ফুয়েলের দাম ৬৮৯ কোটি টাকার ইউরিয়া-ডিএপি সার কেনার অনুমোদন দিল সরকার ঈদযাত্রার শুরুতেই সড়কে মৃত্যু ১২, ভয়াবহ দুর্ঘটনার ছড়াছড়ি ৫ জেলায় রামিসা হত্যা মামলার বিচার শুরু ঈদের পর: আইনমন্ত্রী হামে শিশুমৃত্যু ৫০০ ছাড়াল,বেশি গুরুতর ঢাকা বিভাগ জাতীয় সাইবার ড্রিল ২০২৬-এ চ্যাম্পিয়ন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ‘সাইবারস্যাভি’

সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী আর নেই

  • আপলোড সময় : ০৭-১১-২০২৫ ০৮:৫৮:০৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-১১-২০২৫ ০৮:৫৮:০৬ পূর্বাহ্ন
সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী আর নেই
দিনাজপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী (৮৩) ইন্তেকাল করেছেন। বৃহস্পতিবার (৬ নভেম্বর) সন্ধ্যায় ঢাকার বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।পরিবার সূত্রে জানা যায়, তিনি কিডনীজনিত রোগে আক্রান্ত হয়ে গত ১৩ দিন ধরে ঢাকার বারডেম হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন। আজ রাতে ধানমন্ডির নিজ বাসার সামনে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে এবং রাতেই তাকে রাজধানীর বনানী কবরস্থানে দাফন করা হবে।



উল্লেখ্য, ১৯৪৩ সালের ২ জুন দিনাজপুরের খানসামা উপজেলার ভেড়ভেড়ী ইউনিয়নের খামার বিষ্ণুগঞ্জ গ্রামে জন্মগ্রহণ করেন আবুল হাসান মাহমুদ আলী। ১৯৬৩ সালে অর্থনীতির ছাত্র হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে সেখানেই শিক্ষক হিসেবে যোগদান করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ১৯৬৪ থেকে ১৯৬৬ পর্যন্ত অর্থনীতির প্রভাষক ছিলেন। পরে ১৯৬৬ সালে তৎকালীন পাকিস্তান ফরেন সার্ভিস (পিএফএস)-এ যোগ দেন।




১৯৬৮ সালে নিউইয়র্কে পাকিস্তানের ভাইস-কনসাল হিসেবে নিযুক্ত হন। নিউইয়র্কে যাওয়ার পরপরই তিনি স্বাধীনতার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে বাঙালি সম্প্রদায়কে সংগঠিত করতে শুরু করেন। ১৯৭১ সালের এপ্রিল মাসে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে যোগ দেন এবং একই বছর মে মাসে মুজিবনগরে বাংলাদেশের অস্থায়ী সরকারের প্রতিনিধি হিসেবে যুক্তরাষ্ট্রে নিযুক্ত হন।




তিনি মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং জাতিসংঘসহ বিশ্বব্যাপী মুক্তিযুদ্ধের পক্ষে সমর্থন অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।তিনি একজন রাজনীতিবিদ ও কুটনৈতিক, যিনি আওয়ামী লীগ সরকারের সর্বশেষ অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। ২০১৪ সালের ফেব্রুয়ারি থেকে ২০১৯ সালের জানুয়ারি পর্যন্ত পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন।




সর্বশেষ ২০২৪ সালের জাতীয় নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। ২০২৪ সালে ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর জাতীয় সংসদ বিলুপ্ত করলে তিনি সংসদ সদস্য পদ হারান।

কমেন্ট বক্স