ঢাকা , সোমবার, ১৫ জুন ২০২৬ , ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ শুরু অস্ট্রেলিয়ার শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ ১০ অঞ্চলের নদীবন্দরে এক নম্বর সংকেত বিশ্ববাজারে সোনার দাম কমছে কেন জিতলেও ব্রাজিল, হারলেও ব্রাজিল: বুবলী বিরোধী দলের প্রধান কাজ দেশকে অশান্ত করা : প্রধানমন্ত্রী হজ পালন শেষে দেশে ফিরেছেন ৫৪ হাজার ৩২৩ হাজি সরকারি কর্মকর্তাদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী বিএসএফের গুলিতে সীমান্তে আবারো বাংলাদেশি নিহত দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত ৮৯ দিনে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যু ৬৪৩ জনের উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে বিপাকে ইউন, ৩০ বছরের জেল বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই লাল কার্ডের ঝড়! ইতিহাস গড়ে মেক্সিকোর জয় ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস হাম সন্দেহে একদিনেই ঝরল ৮ শিশুর প্রাণ বৃষ্টিতে ভেসে গেল টাইগারদের দ্বিতীয় লড়াই ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন সালমান শাহর লাশ কবর থেকে উত্তোলনের নির্দেশ ফিলিপিন্সে ভূমিকম্পের তিনদিন পরও উদ্ধার হচ্ছে লাশ, মৃত্যু বেড়ে ৪৬ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ১৭৫ বাংলাদেশি শহীদ হয়েছেন : প্রধানমন্ত্রী

উত্তমকুমারের নায়িকা সুলক্ষণা মারা গেছেন

  • আপলোড সময় : ০৭-১১-২০২৫ ০৩:৪৯:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-১১-২০২৫ ০৩:৪৯:৪৭ অপরাহ্ন
উত্তমকুমারের নায়িকা সুলক্ষণা মারা গেছেন
বলিউডের জনপ্রিয় গায়িকা এবং অভিনেত্রী সুলক্ষণা পণ্ডিত মারা গেছেন। হিন্দুস্তান টাইমস জানিয়েছে, বৃহস্পতিবার রাতে মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে মৃত্যু হয় তাঁর। মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। তাঁর ভাই সুরকার ললিত পণ্ডিত জানান, কয়েক দিন ধরেই অসুস্থ ছিলেন। এদিন রাত আটটার সময় হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় সুলক্ষণার। আজ শুক্রবার দুপুরে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।



শিশুশিল্পী হিসেবে বলিউডে পা রেখেছিলেন সুলক্ষণা। ১৯৬৭ সালে ‘তকদির’ ছবিতে তাঁর ‘সাত সমুন্দর পার সে’ গান ব্যাপক জনপ্রিয় হয়। হিন্দির পাশাপাশি, বাংলা, মারাঠি, ওডিশা, গুজরাটিসহ একাধিক ভাষায় গান গেয়েছেন তিনি। ১৯৮০ সালে তাঁর গাওয়া অ্যালবাম ‘জজবাত’ বেশ জনপ্রিয়তা পায়। গজল শিল্পী হিসেবেও তিনি ছিলেন পরিচিত নাম।১৯৮৬ সালে লন্ডনের রয়্যাল অ্যালবার্ট হলে আয়োজিত ‘ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ান মিউজিক’ কনসার্টে ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন সুলক্ষণা। তিনি কিশোর কুমার, হেমন্ত কুমার, মোহাম্মদ রফি, শৈলেন্দ্র সিং, যেসুদাস, উদিত নারায়ণসহ খ্যাতনামা শিল্পীদের সঙ্গে কাজ করেছেন।




১৯৭৫ সালে সঞ্জীব কুমারের বিপরীতে সাসপেন্স থ্রিলার ‘উলঝন’ ছবি দিয়ে শুরু হয় অভিনয়জীবন। সাত ও আটের দশকে একাধিক হিন্দি ছবিতে দাপটের সঙ্গে অভিনয় করেছেন তিনি। ‘সংকোচ’, ‘হেরাফেরি’, ‘আপনাপন’, ‘খানদান’, ‘চেহরে পে চেহরা’, ‘ধর্মকান্তা’ এবং ‘ওয়াক্ত কি দিওয়ার–এ তাঁর অভিনয় আজও সিনেমাপ্রেমীদের মুখে মুখে ফেরে।বাংলা ছবিতেও অভিনয় করেছেন সুলক্ষণা। ১৯৭৮ সালে উত্তম কুমারের বিপরীতে অভিনয় করেন ‘বন্দী’ ছবিতে। তাঁর কাজ সমালোচক মহলে ব্যাপক প্রশংসাও কুড়িয়েছিল। জিতেন্দ্র, রাজেশ খান্না, বিনোদ খান্না, শশী কাপুর ও শত্রুঘ্ন সিনহার বিপরীতেও একাধিক ছবিতে কাজ করেছেন সুলক্ষণা।



১৯৯৬ সালে ‘খামোশি: দ্য মিউজিক্যাল’ ছবির ‘সাগর কিনারে ভি দো দিল’ ছিল তাঁর শেষ গান। সুর দিয়েছিলেন তাঁর ভাই যতীন-ললিত। শেষ জীবনে বলিউড থেকে নিজেকে একপ্রকার সরিয়েই নিয়েছিলেন। তাঁর প্রয়াণে বিনোদনজগতে শোকের ছায়া নেমে এসেছে।

কমেন্ট বক্স