ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

উত্তরবঙ্গ থেকে উপদেষ্টা অন্তর্ভুক্তির দাবি জানালেন -নুরুল হক নুর

  • আপলোড সময় : ১৪-১১-২০২৪ ০৪:০০:৪৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-১১-২০২৪ ০৪:০০:৪৩ অপরাহ্ন
উত্তরবঙ্গ থেকে  উপদেষ্টা অন্তর্ভুক্তির দাবি জানালেন -নুরুল হক নুর
অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নিয়োগ নিয়ে আলোচনা যেন থামছেই না। চট্টগ্রাম বিভাগ থেকে বেশিরভাগ উপদেষ্টা নিয়োগ দেওয়ায় অন্যান্য বিভাগ থেকে চলছে আন্দোলন। এবার এ বিষয়ে মুখ খুললেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।
বুধবার (১৩ নভেম্বর) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি এই গণঅভ্যুত্থানে উল্লেখযোগ্য ভূমিকা পালনকারী জাহাঙ্গীরনগর, রাজশাহী, প্রাইভেট, জাতীয় বিশ্ববিদ্যালয় ও সাত কলেজ থেকেও একজন করে উপদেষ্টা নেওয়া হোক।

এর আগে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে বৈষম্য হয়েছে দাবি করে বিএনপির সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, ২৪ জনের মধ্যে একটি বিভাগ থেকেই ১৩ জন। এসব বিষয় চোখে পড়ে। গত মঙ্গলবার এক টেলিভিশনের ‘সম্পাদকীয়’ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

এদিকে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে উত্তরাঞ্চল উপদেষ্টা নিয়োগের দাবিতে মহাসড়ক অবরোধ করে রংপুরে বিক্ষোভ ও সমাবেশ করেছে ছাত্র-জনতা। দাবি মানা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা।গতকাল বুধবার দুপুরে রংপুর নগরীর লালবাগ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। পরে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মডার্ন মোড়ে এসে বিক্ষোভ সমাবেশ পরিণত হয়।

এ সময় রংপুরের বৈষম্যবিরোধী আন্দোলনের প্রতিনিধি ইমরার আহমেদ বলেন, ‘বৈষম্যবিরোধী আন্দোলনের প্রথম শহীদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ। যার প্রাণের বিনিময়ে বিপ্লব সংগঠিত হলেও এখন সেই আবু সাইদের রংপুর বৈষম্যের শিকার। দেশের বিভিন্ন অঞ্চল থেকে উপদেষ্টা নিয়োগ দেওয়া হলেও উত্তরবঙ্গ থেকে এখনও একজনকেও অন্তর্ভুক্ত করা হয়নি। বিতর্কিত কিছু মানুষকে উপদেষ্টা পরিষদে নিয়োগ দেওয়া হয়েছে। তাই উত্তরবঙ্গ থেকে দ্রুত সময়ের মধ্যে উপদেষ্টা অন্তর্ভুক্তির দাবি করছি।’

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা