ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ

বাগেরহাটে বাস-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

  • আপলোড সময় : ০৭-১১-২০২৫ ০৪:১৭:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-১১-২০২৫ ০৪:১৭:০৭ অপরাহ্ন
বাগেরহাটে বাস-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত
বাগেরহাটের রামপালে খুলনা-মোংলা মহাসড়কে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও সাতজন। শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে তেতুলিয়া সেতু এলাকায় এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় মোটরসাইকেল আরোহীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।




স্থানীয়দের বরাত দিয়ে মোংলা ইপিজেড ফায়ার সার্ভিস ইউনিটের সিনিয়র স্টেশন অফিসার মো. এমরান হোসেন বলেন, মোংলা থেকে খুলনাগামী একটি যাত্রীবাহী বাস তেতুলিয়া সেতু এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসচালক ব্রেক করার চেষ্টা করলে বাসটি উল্টে পাশের খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই বাসের দুই যাত্রী নিহত হন এবং সাতজন গুরুতর আহত হন। আহতরা বাস ও মোটরসাইকেল দুই যানবাহনেরই যাত্রী। তাদের উদ্ধার করে রামপাল উপজেলার ঝনঝনিয়া হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম-পরিচয় জানা যায়নি, পরিচয় শনাক্তে কাজ চলছে।




ফায়ার সার্ভিস কর্মকর্তা এমরান হোসেন আরও বলেন, মোটরসাইকেলে থাকা দুজন পর্যটক ছিলেন। তারা সুন্দরবন ভ্রমণের উদ্দেশ্যে মোংলার দিকে যাচ্ছিলেন।

কাটাখালি হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর আহমেদ বলেন, দুর্ঘটনার সময় বাসটি খাদে পড়ে যায়। নিহতদের মরদেহ উদ্ধার করে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নোংরা পরিবেশে মিষ্টি তৈরি, নামী-দামি দোকানে সরবরাহ

নোংরা পরিবেশে মিষ্টি তৈরি, নামী-দামি দোকানে সরবরাহ