ঢাকা , সোমবার, ২৪ অগাস্ট ২০২৬ , ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার

কাছের মানুষ হারালেন হৃতিকের প্রাক্তন স্ত্রী

  • আপলোড সময় : ০৭-১১-২০২৫ ০৪:১৮:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-১১-২০২৫ ০৪:১৮:১০ অপরাহ্ন
কাছের মানুষ হারালেন হৃতিকের প্রাক্তন স্ত্রী
বলিউড অভিনেতা হৃতিক রোশানের প্রাক্তন স্ত্রী সুজান খান তার সবথেকে কাছের মানুষকে হারালেন। অভিনেতার প্রাক্তন শাশুড়ি, অর্থাৎ সুজান খানের মা জারিন খান সদ্যই না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর। 


পরিবার সূত্রে জানা যায়, বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন জারিন খান। হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। তার মৃত্যুতে শোকাহত স্বামী পরিচালক সঞ্জয় খান ও তার সন্তানেরা।  

জারিন খান ১৯৬০ থেকে ৭০-এর দশকের শুরু পর্যন্ত অভিনয় ও মডেলিংয়ে সক্রিয় ছিলেন। তিনি ‘এক ফুল দো মালি’ ও ‘তেরে ঘর কে সামনে’-সহ বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেন। পাশাপাশি লেখালেখি ও অন্দরসজ্জা শিল্প নিয়েও কাজ করেছেন তিনি।


চলতি বছরের জুলাইয়ে মায়ের জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় আদুরে একটি বার্তা দিয়েছিলেন হৃতিকের প্রাক্তন স্ত্রী সুজান খান। সেখানে তিনি মাকে ‘শক্তিশালী নারী’ বলে উল্লেখ করে লিখেছিলেন।




হৃতিক রোশান ও সুজান খান ২০১৪ সালে বিবাহবিচ্ছেদ করেন। তবে সম্পর্কের অবসান ঘটলেও হৃতিক নিজের প্রাক্তন শাশুড়িকে সবসময় ‘মা’ বলেই সম্বোধন করতেন।

কমেন্ট বক্স
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম