ঢাকা , শুক্রবার, ১০ জুলাই ২০২৬ , ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সবুজ বাংলাদেশ গড়তে মেগা পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী সবুজ বাংলাদেশ গড়তে মেগা পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ রিজভীর! সীতাকুণ্ডে শিশু ইরামনি ধর্ষণচেষ্টা ও হত্যা মামলার আসামির মৃত্যুদণ্ড আলমাস সুপার শপকে গুঁড়াদুধসহ নিম্নমানের শিশু খাদ্য বিক্রির অভিযোগে জরিমানা ৩১ জুলাইয়ের মধ্যে রাজনৈতিক দলগুলোকে আয়-ব্যয়ের হিসাব দেওয়ার নির্দেশ বন্যা-পাহাড়ধসে সামগ্রিক প্রস্তুতি রয়েছে, বড় ধরনের আশঙ্কা নেই : ত্রাণমন্ত্রী আর মুক্তি নয়, মা-বাবার ঘরে ফেরাই এখন তরুণদের ট্রেন্ড লাখো মানুষের ঢল, সম্পন্ন হলো খামেনির জানাজা ৪২ বছরে সর্বোচ্চ বৃষ্টি চট্টগ্রামে ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা ও ভোট কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ৬ দিনে এসেছে ৮৫৪৩ কোটি টাকা রেমিট্যান্স বাংলাদেশি শ্রমিকদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার আধুনিক স্বাস্থ্যসেবায় ঢামেকের অবদান জাতীয় গর্বের বিষয়: প্রধানমন্ত্রী শ্রীলঙ্কায় কারাগারে দাঙ্গায় নিহত ২৩, আহত শতাধিক ‘১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি’ হামে আরও দুই শিশুর মৃত্যু, আক্রান্ত ৮৩৩ চট্টগ্রামে হবে চাইনিজ ইকোনমিক জোন: অর্থমন্ত্রী বান্দরবানে অস্ত্রসহ কেএনএফ সদস্য গ্রেপ্তার ‘আমি যদি মাকে জিজ্ঞেস করতে পারতাম...’

শিশুকন্যাকে হত্যার পর মায়ের আত্মহত্যা

  • আপলোড সময় : ০৭-১১-২০২৫ ০৪:১৯:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-১১-২০২৫ ০৪:১৯:২২ অপরাহ্ন
শিশুকন্যাকে হত্যার পর মায়ের আত্মহত্যা
কুষ্টিয়ার দৌলতপুরে আড়াই বছর বয়সী প্রতিবন্ধী শিশু কন্যাকে গলায় রশি দিয়ে হত্যার পর মা আত্মহত্যা করেছেন। উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের ইনসাফনগর গ্রামে মেয়ের বাবার বাড়িতে বৃহস্পতিবার (৬ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।




পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সৌদি প্রবাসী রহিদুল ইসলামের স্ত্রী রেশমা খাতুন (২৫) পারিবারিক অশান্তি ও আর্থিক অস্বচ্ছলতার কারণে বেশ কয়েক দিন ধরে মানসিক অশান্তিতে ভুগছিলেন। এরই জেরে বৃহস্পতিবার সন্ধ্যায় রেশমা খাতুন তার শিশুকন্যা লামিয়াকে প্রথমে গলায় ফাঁস দিয়ে হত্যার পর নিজেও ঘরের ডাফের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।




স্থানীয় বাসিন্দারা আরও জানান, পাশের বাড়ির লোকজন রেশমার বাড়িতে গিয়ে তাদের ডেকে না পেলে ঘরের জানালা দিয়ে দেখেন রেশমা খাতুন বাঁশের ডাফের সঙ্গে ঝুলে আছে। পরে অন্যদের খবর দিলে দরজা ভেঙে তাদের উদ্ধার করে পুলিশকে খবর দেওয়া হয়। রেশমার সঙ্গে সৌদি প্রবাসী রহিদুলের চার বছর আগে বিয়ে হয়। বিয়ের পর থেকে রেশমা বাবার বাড়িতে থাকতেন।





দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলয়মান শেখ বলেন, স্থানীয় বাসিন্দাদের দেওয়া খবর পেয়ে পুলিশ নিহত মা ও মেয়ের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে গেছে। ময়নাতদন্তের জন্য আজ (শুক্রবার) সকালে তাদের মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রতিবন্ধী শিশুকে নিয়ে ও দীর্ঘদিনের পারিবারিক অশান্তির কারণে এই আত্মহত্যার ঘটনা ঘটতে পারে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সবুজ বাংলাদেশ গড়তে মেগা পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী

সবুজ বাংলাদেশ গড়তে মেগা পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী