ঢাকা , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ , ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দল হিসেবে আওয়ামী লীগের বিচারের তদন্ত এগোচ্ছে: প্রসিকিউটর তামিম পেঁয়াজ উৎপাদনে দেশ এখন ‘স্বয়ংসম্পূর্ণ’, আমদানির প্রয়োজন নেই: ডিএই প্রধানমন্ত্রীর সাথে কাল দুপুরে সাক্ষাৎ করবে এনসিপি, থাকবেন নাহিদ ইসলামসহ চার নেতা বিদেশে ৮৪ বাংলাদেশ মিশনে সন্তানদের শিক্ষা ভাতার নতুন সিলিং কপ-৩১ সম্মেলনে প্রায় ৬০ মিলিয়ন ডলারের শর্তহীন অর্থায়ন নিশ্চিত করেছে বাংলাদেশ: সাইমুম পারভেজ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন এসএমই খাতের প্রতিবন্ধকতা দূর করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী বিচার বিভাগের স্বাধীনতার মূল শক্তি বিচারকদের বিবেক: আইনমন্ত্রী মুক্তিযুদ্ধ থেকে ২৪’র গণঅভ্যুত্থান পর্যন্ত সশস্ত্র বাহিনী জনগণের পক্ষে ভূমিকা রেখেছে: প্রধানমন্ত্রী আ. লীগ নিষিদ্ধে সরকার-বিরোধীদল ঐকমত্যে সিদ্ধান্ত নেবে: মীর শাহে আলম রাঙামাটিতে সেনাবাহিনী-জেএসএস গোলাগুলি গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ নারায়ণগঞ্জে ফ্ল্যাটে আগুনে স্বামী-স্ত্রীসহ দগ্ধ ৩ মুক্তিযোদ্ধাদের সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখবে রাষ্ট্র: প্রধানমন্ত্রী সম্মিলিতভাবে অনেক সমস্যার সমাধান করা যায়: প্রধানমন্ত্রী রোহিঙ্গা নির্মূল অভিযানে প্রায় ১০ হাজার মানুষ হত্যার প্রমাণ পেয়েছে আইসিজে ঝালকাঠি-পটুয়াখালী মহাসড়কে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ৩০ খুনীকে পরিষ্কার জবাব দিতে হবে ‘অনেক হয়েছে, আর না’: প্রধানমন্ত্রী শ্রমিক অসন্তোষে গাজীপুর ও সাভারে ২০ পোশাক কারখানায় ছুটি, বন্ধ অর্ধশতাধিক ভর্তি পরীক্ষা না পেছাতে আপিল বিভাগে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়

ঘর ভাঙছে ঐশ্বরিয়ার

  • আপলোড সময় : ০৭-১১-২০২৫ ০৪:২৩:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-১১-২০২৫ ০৪:২৩:১৯ অপরাহ্ন
ঘর ভাঙছে ঐশ্বরিয়ার
বিনোদন জগতের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী ঐশ্বরিয়া শর্মা ও বিগবস তারকা নীল ভাটের বিবাহবিচ্ছেদের গুঞ্জন চলছে। এর আগে ২০২১ সালে চার হাত এক করে নতুন অধ্যায়ের সূচনা করেছিলেন এ তারকা জুটি। বিয়ের চার বছর যেতে না যেতেই  ডিভোর্সের সিদ্ধান্ত নেন তারা। 


ভারতীয় গণমাধ্যমের খবর, নীল ভাট ও ঐশ্বরিয়া শর্মা বেশ কিছু দিন ধরেই আলাদা থাকছেন। এরপর থেকেই সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে সংসারভাঙার গুঞ্জন ছড়িয়ে পড়ে। এবার সেই বিবাহবিচ্ছেদের আনুষ্ঠানিক আবেদন জানিয়েছেন এ তারকা দম্পতি। তাদের বিচ্ছেদ শিগগিরই সম্পন্ন হবে বলে জানা গেছে।

এর আগে ঘরভাঙার খবর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ হন অভিনেত্রী। সামাজিকমাধ্যমে এক পোস্টে ক্ষোভ প্রকাশ করে ঐশ্বরিয়া লিখেছিলেন— আমি দীর্ঘদিন ধরেই চুপ আছি। আমি দুর্বল বলে নই। বরং আমরা শান্তি রক্ষা করছি। কিন্তু আপনাদের মধ্যে কেউ যেভাবে এমন কিছু লিখতে থাকো, যা আমি কখনো বলিনি।

অভিনেত্রী আরও বলেন, আপনারা এমন গল্প তৈরি করেন, যা কখনো সাপোর্ট করি না এবং তথ্য বা জিজ্ঞাসা ছাড়াই নিজেদের মতো প্রচারের জন্য আমার নাম ব্যবহার করেন, যা খুবই দুঃখজনক।


উল্লেখ্য, অভিনেত্রী ঐশ্বরিয়া শর্মা ও নীল ভাট ‘গুম হ্যায় কিসিকে পেয়ার মে’ শোয়ে একসঙ্গে কাজ করার সময় পরিচয় হয়।  এরপর তাদের প্রেম এবং পরে সাতপাকে বাঁধা পড়েন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
২০৩১ বিশ্বকাপের একটি সেমিফাইনাল বাংলাদেশে চান তামিম

২০৩১ বিশ্বকাপের একটি সেমিফাইনাল বাংলাদেশে চান তামিম