ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস ঠান্ডা মাথায় রাষ্ট্রপতি জিয়াকে প্রথম গুলিটি করেন মোজাফফর! মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর সেনা হেফাজতে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার ঢাকা-চট্টগ্রামসহ ১৩ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ দ্য ইন্টারন্যাশনাল অ্যারিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার আজিম খান রনি বাউল আব্দুল করিম শাহ্: লালনগীতির আদি সুরের সাধক টানা বৃষ্টির পর রাজধানীতে মিলেছে সূর্যের দেখা, বাড়তে পারে তাপমাত্রা মডেল মসজিদ প্রকল্পের ব্যয় কীভাবে বেড়েছে, তা তদন্তের নির্দেশ দেওয়া হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে তরুণ প্রজন্মের নিশানায় প্রধানমন্ত্রী বালেন শাহ বৃহস্পতিবার থেকে আবারও শুরু হতে পারে অতিভারী বর্ষণ জলাবদ্ধতা কিছুটা কমলেও দুর্ভোগ কাটেনি রাজধানীবাসীর আইএমএফের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ১ প্রাণহানি, আক্রান্ত ১০০৯

রমনায় গির্জার সামনে ককটেল বিস্ফোরণ

  • আপলোড সময় : ০৮-১১-২০২৫ ১০:১৪:২৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-১১-২০২৫ ১০:১৪:২৭ পূর্বাহ্ন
রমনায় গির্জার সামনে ককটেল বিস্ফোরণ
রাজধানীর রমনায় সেন্ট মেরি’স ক্যাথেড্রাল চার্চ লক্ষ্য করে ককটেল নিক্ষেপ ও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি।শুক্রবার (৭ নভেম্বর) রাত পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে। গির্জা কর্তৃপক্ষ জানায়, শনিবার সকালে গির্জা প্রাঙ্গণে একটি ধর্মীয় অনুষ্ঠান আয়োজনের কথা ছিল। রাত ১০টা ৪৫ মিনিটের দিকে গির্জার সামনে একটি ককটেল বিস্ফোরিত হয় এবং আরেকটি ককটেল ভেতরে নিক্ষেপ করা হলেও তা অবিস্ফোরিত অবস্থায় পড়ে থাকে। পরে পুলিশ এসে অবিস্ফোরিত ককটেলটি উদ্ধার করে।



সেন্ট মেরি’স ক্যাথেড্রাল চার্চের পাল পুরোহিত ফাদার আলবার্ট রোজারিও বলেন, “আগামীকাল অনুষ্ঠানে দেশের বিভিন্ন গির্জা থেকে প্রায় ৬০০ অতিথির অংশ নেওয়ার কথা। ককটেল বিস্ফোরণের ঘটনায় কেউ আহত হয়নি। আমরা পুলিশের সঙ্গে যোগাযোগ করেছি, আইনি ব্যবস্থা নেওয়া হবে।ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের সহকারী কমিশনার মাজহারুল ইসলাম জানান, “গির্জা লক্ষ্য করে দুটি ককটেল নিক্ষেপ করা হয়। এর মধ্যে একটি বিস্ফোরিত হয়েছে, অপরটি উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ নিরাপত্তা ও তদন্ত কার্যক্রম চালাচ্ছে।”
এ ঘটনায় গির্জা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে