ঢাকা , রবিবার, ২৩ অগাস্ট ২০২৬ , ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ‘স্কুটি নাকি গোল্ড?’ ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল এসিআই-এর ফ্রিডম ব্র্যান্ড, বাড়ল ক্যাম্পেইনের মেয়াদ

বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী আজারবাইজান, খুলতে চায় দূতাবাসও

  • আপলোড সময় : ১৪-১১-২০২৪ ০৫:০৫:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-১১-২০২৪ ০৫:০৫:৫৬ অপরাহ্ন
বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী আজারবাইজান, খুলতে চায় দূতাবাসও
আজারবাইজানের রাষ্ট্রপতি ইলহাম আলিয়েভ জানিয়েছেন যে, ঢাকায় তাদের দূতাবাস খোলার বিষয়টি এখনো প্রক্রিয়াধীন রয়েছে এবং তারা বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী। তিনি এই মন্তব্য করেন কপ-২৯ জলবায়ু সম্মেলনের সাইডলাইনে বৃহস্পতিবার (১৪ নভেম্বর) আজারবাইজানের রাজধানী বাকুতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠককালে।

আজারবাইজান এবং বাংলাদেশ দু’টি দেশের সম্পর্ককে আরও গভীর এবং শক্তিশালী করার জন্য যৌথভাবে কাজ করবে বলেও জানান রাষ্ট্রপতি ইলহাম আলিয়েভ। তিনি উল্লেখ করেন, বাংলাদেশে সম্পর্ক বৃদ্ধির লক্ষ্যে আগামী বছরের শুরুতে আজারবাইজানের একটি উচ্চ-পর্যায়ের প্রতিনিধি দল বাংলাদেশ সফর করবে এবং একটি গুরুত্বপূর্ণ চুক্তি সই করবে।

এসময় আজারবাইজান রাষ্ট্রপতি বাংলাদেশের জুলাই-আগস্টে অনুষ্ঠিত ছাত্র-জনতার বিপ্লবের প্রশংসা করেন এবং প্রধান উপদেষ্টা ড. ইউনূস নেতৃত্বাধীন সরকারকে অভিনন্দন জানান। ড. ইউনূসও দুই দেশের সম্পর্ক আরও দৃঢ় করার জন্য আহ্বান জানান।

কমেন্ট বক্স
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল