ঢাকা , সোমবার, ২৪ অগাস্ট ২০২৬ , ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার

মালাইকার অশালীন নাচে বিপাকে হানি সিং

  • আপলোড সময় : ০৮-১১-২০২৫ ১১:৫৫:৪১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-১১-২০২৫ ১১:৫৫:৪১ পূর্বাহ্ন
মালাইকার অশালীন নাচে বিপাকে হানি সিং
বলিউড অভিনেত্রী মালাইকা আরোরাকে অনেকদিন পর পর্দায় পারফর্ম করতে দেখলেন ভক্তরা। তবে তার প্রতি খুব একটা সন্তুষ্ট হতে পারেনি নেটিজেনরা।সঙ্গীতশিল্পী হানি সিংয়ের সঙ্গে নতুন মিউজিক ভিডিও ‘চিলগাম’-এ অশালীন অঙ্গভঙ্গির অভিযোগে সমালোচনার মুখে পড়েছেন মালাইকা। ভিডিওটি প্রকাশের পর থেকেই স্যোশাল মিডিয়ায় হানি সিং ও মালাইকাকে ঘিরে চলছে বিতর্ক। ভারতের বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি প্রকাশিত  ভিডিওর দৃশ্যে কখনও তাকে চুইংগাম চিবাতে, কখনও আবার জিভ বের করে নাচতে দেখা যায়। এই দৃশ্যগুলো অনেক দর্শকের কাছে ‘অশালীন’ মনে হয়েছে। নেটিজেনদের মধ্যে অনেকে লিখেছেন, ‘নাচের মধ্যে কোনো আবেদন নেই, শুধু অশালীনতা।






তবে সমালোচনার পাশাপাশি কিছু ভক্ত হতাশাও প্রকাশ করেছেন। তাদের দাবি, একসময় ‘ছাইয়া ছাইয়া’ বা ‘থামা থামা’ গানের মতো জনপ্রিয় আইটেম গানে অনবদ্য নাচ উপহার দিয়েছিলেন মালাইকা। কিন্তু নতুন এই ভিডিওতে সেই মান বজায় রাখতে পারেননি তিনি। অনেকে গানটি নিষিদ্ধ করার দাবিও তুলেছেন।ভিডিওতে ব্যবহৃত নাচের ধরনকে ‘টোয়ার্কিং’ বলা হয়; যেখানে মূলত নিতম্বের নড়াচড়া দিয়ে ছন্দ তৈরি করা হয়। অনেক দর্শকই বলেছেন, এই ধরনের নাচে স্বাচ্ছন্দ্য না থাকায় মালাইকার পারফরম্যান্স দেখতে অস্বস্তিকর লেগেছে।অন্যদিকে, কেউ কেউ তুলনা টেনে বলেছেন, ‘সুনিধি চৌহানের ‘আঁখ’ গান বা তামান্না ভাটিয়ার ‘গফুর’ নাচের মতো সুষমা ও কোরিওগ্রাফি এই ভিডিওতে অনুপস্থিত।

কমেন্ট বক্স
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম