ঢাকা , সোমবার, ২৪ অগাস্ট ২০২৬ , ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার

চলতি সপ্তাহেই কিছু এলাকার তাপমাত্রা নামবে ১৫ ডিগ্রির নিচে

  • আপলোড সময় : ০৮-১১-২০২৫ ০১:৩২:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-১১-২০২৫ ০১:৩২:৪৫ অপরাহ্ন
চলতি সপ্তাহেই কিছু এলাকার তাপমাত্রা নামবে ১৫ ডিগ্রির নিচে
 দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে শীতের আগমনী বার্তা মিলছে। চলতি সপ্তাহের মধ্যেই এসব অঞ্চলের তাপমাত্রা নেমে যেতে পারে ১৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে—এমন পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)।

শুক্রবার (৭ নভেম্বর) বিডব্লিউওটির ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে বলা হয়, “উত্তর-পশ্চিমাঞ্চলের মানুষ কম্বল লেপ রেডি করুন!” আগামী ৯-১০ নভেম্বরের মধ্যে দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলের অধিকাংশ জেলায় রাতের তাপমাত্রা প্রায় ১৫ ডিগ্রি সেলসিয়াস বা তারও নিচে নামতে পারে।

এদিকে, দেশের মধ্য ও পূর্বাঞ্চলের কিছু এলাকায় রাতের তাপমাত্রা ১৭-১৮ ডিগ্রির মধ্যে থাকতে পারে। তবে দিনে তাপমাত্রা তুলনামূলক বেশি থাকবে—অনেক জায়গায় তা ২৮ থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। ফলে দিনে তেমন শীত অনুভূত হবে না বলে জানিয়েছে বিডব্লিউওটি।



অন্যদিকে, বাংলাদেশ আবহাওয়া অধিদফতর তাদের নিয়মিত বুলেটিনে জানিয়েছে, ৮ নভেম্বর থেকেই তাপমাত্রা ধীরে ধীরে কমতে শুরু করবে এবং টানা কয়েকদিন এ ধারা বজায় থাকবে। তবে ১৭-১৮ নভেম্বরের দিকে তাপমাত্রা আবার সাময়িকভাবে কিছুটা বেড়ে যেতে পারে।

শীতের এই আগমনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে এখন থেকেই প্রস্তুতি শুরু হয়েছে। গ্রামাঞ্চলে লেপ-কম্বল ধোয়া, শুকানো ও নতুন কাপড় সংগ্রহের ব্যস্ততা দেখা যাচ্ছে।

আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন, এই ঠান্ডা পড়া মৌসুমি পরিবর্তনের স্বাভাবিক ধারা। তবে, জলবায়ু পরিবর্তনের কারণে তাপমাত্রা ওঠানামা অনিয়মিত হতে পারে বলেও তারা সতর্ক করেছেন।

কমেন্ট বক্স
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম