ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২ শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সাথে জড়িত: প্রধানমন্ত্রী গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর মামলায় গোলাম মহিউদ্দিনের জামিন শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী বিমানবন্দরের নিরাপত্তায় কোনো অবহেলা সহ্য করা হবে না: বিমানমন্ত্রী ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে প্রসিকিউশনের আপিল সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী এবার লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী

ইউপিএস কার্গো প্লেন দুর্ঘটনার পর এমডি-১১ উড়োজাহাজের উড্ডয়ন স্থগিত

  • আপলোড সময় : ০৯-১১-২০২৫ ০৩:৫১:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-১১-২০২৫ ০৩:৫১:৫৯ অপরাহ্ন
ইউপিএস কার্গো প্লেন দুর্ঘটনার পর এমডি-১১ উড়োজাহাজের উড্ডয়ন স্থগিত
কেন্টাকির লুইসভিলে ইউপিএসের ম্যাকডোনেল ডগলাস 'এমডি-১১' কার্গো প্লেন বিধ্বস্ত হয়ে ১৪ জন নিহত হওয়ার পর যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) সব এমডি-১১ উড়োজাহাজের উড্ডয়ন সাময়িকভাবে বন্ধ করেছে। এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন নিউজ এ তথ্য জানায়। মঙ্গলবারের (৪ নভেম্বর) ভয়াবহ দুর্ঘটনার পর লুইসভিলের যে এলাকায় কার্গো প্লেনটি আছড়ে পড়ে সেখানে এখনও নিখোঁজ রয়েছেন নয়জন। আগুন ও ধোঁয়ায় পুরো এলাকা পুড়ে ছাই হয়ে গেছে। সেই সাথে, ধ্বংস হয়েছে বহু ব্যবসা প্রতিষ্ঠান। শনিবার (৮ নভেম্বর) এফএএ জানায়, প্রতিটি 'এমডি-১১' ও 'এমডি-১১-এফ' উড়োজাহাজে জরুরি পরিদর্শন না হওয়া পর্যন্ত এগুলো আকাশে ওড়ানো যাবে না।




ইতোমধ্যে ইউপিএস ও ফেডএক্স কোম্পানিগুলো তাদের ৫০টিরও বেশি 'এমডি-১১' উড়োজাহাজ সাময়িকভাবে  উড্ডয়ন কার্যক্রম বন্ধ রেখেছে। বোয়িংয়ের পরামর্শের পরই এই সিদ্ধান্ত আসে। দুর্ঘটনায় বিধ্বস্ত ইউপিএস প্লেনটি ছিল ৩৪ বছরের পুরোনো—যদিও কার্গো উড়োজাহাজের ক্ষেত্রে এ বয়স অস্বাভাবিক নয়।ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) জানিয়েছে, দুই ঘণ্টার ককপিট অডিও উদ্ধার  করা হয়েছে। যেখানে দেখা যায়—দলটি নিয়মমাফিক চেকলিস্ট সম্পন্ন করেছিল এবং টেকঅফকে 'স্বাভাবিক' মনে হচ্ছিল।




এরপরও কীভাবে আগুন লেগে যায় বিমানটিতে, সেটি নিয়ে চলছে তদন্ত। তবে, এখনও তদন্ত চলমান থাকায় রিপোর্ট দিতে সময় লাগবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন।

কমেন্ট বক্স
সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার

সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার