ঢাকা , শুক্রবার, ১০ জুলাই ২০২৬ , ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সবুজ বাংলাদেশ গড়তে মেগা পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী সবুজ বাংলাদেশ গড়তে মেগা পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ রিজভীর! সীতাকুণ্ডে শিশু ইরামনি ধর্ষণচেষ্টা ও হত্যা মামলার আসামির মৃত্যুদণ্ড আলমাস সুপার শপকে গুঁড়াদুধসহ নিম্নমানের শিশু খাদ্য বিক্রির অভিযোগে জরিমানা ৩১ জুলাইয়ের মধ্যে রাজনৈতিক দলগুলোকে আয়-ব্যয়ের হিসাব দেওয়ার নির্দেশ বন্যা-পাহাড়ধসে সামগ্রিক প্রস্তুতি রয়েছে, বড় ধরনের আশঙ্কা নেই : ত্রাণমন্ত্রী আর মুক্তি নয়, মা-বাবার ঘরে ফেরাই এখন তরুণদের ট্রেন্ড লাখো মানুষের ঢল, সম্পন্ন হলো খামেনির জানাজা ৪২ বছরে সর্বোচ্চ বৃষ্টি চট্টগ্রামে ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা ও ভোট কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ৬ দিনে এসেছে ৮৫৪৩ কোটি টাকা রেমিট্যান্স বাংলাদেশি শ্রমিকদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার আধুনিক স্বাস্থ্যসেবায় ঢামেকের অবদান জাতীয় গর্বের বিষয়: প্রধানমন্ত্রী শ্রীলঙ্কায় কারাগারে দাঙ্গায় নিহত ২৩, আহত শতাধিক ‘১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি’ হামে আরও দুই শিশুর মৃত্যু, আক্রান্ত ৮৩৩ চট্টগ্রামে হবে চাইনিজ ইকোনমিক জোন: অর্থমন্ত্রী বান্দরবানে অস্ত্রসহ কেএনএফ সদস্য গ্রেপ্তার ‘আমি যদি মাকে জিজ্ঞেস করতে পারতাম...’

পারিশ্রমিক না পেয়ে চলন্ত ট্রেনের পেছনে দৌড়, ভাইরাল কুলি বাপ্পি

  • আপলোড সময় : ১০-১১-২০২৫ ০১:০০:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-১১-২০২৫ ০১:০০:৩৭ অপরাহ্ন
পারিশ্রমিক না পেয়ে চলন্ত ট্রেনের পেছনে দৌড়, ভাইরাল কুলি বাপ্পি
নিজের প্রাপ্য টাকা ফেরত পেতে প্রাণপণ দৌড়—চলন্ত ট্রেনের সঙ্গে এমন লড়াই করা এক কুলির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ঘটনাটি রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনের।


ভিডিওতে দেখা যায়, এক যাত্রীর কাছ থেকে শ্রমের মূল্য চাইতে গিয়ে হতাশ বাপ্পি নামে এক কুলি ট্রেনের পেছনে ছুটছেন। টাকা না পেয়ে একপর্যায়ে তিনি ক্ষোভে যাত্রীকে অভিশাপ দেন। পাশের বগিতে থাকা একজন যাত্রী ঘটনাটি ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করলে মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়।

 জানা গেছে ওই কুলির নাম বাপ্পি। তার গ্রামের বাড়ি শরীয়তপুরের জাজিরা উপজেলার আশুরা গ্রামে। দেড় বছর আগে পরিবারের সঙ্গে অভিমান করে তিনি ঢাকায় চলে আসেন এবং কমলাপুর স্টেশনে কুলির কাজ শুরু করেন।

ঘটনার দিন এক যাত্রী ভারী ব্যাগ নিয়ে ট্রেনে উঠতে গেলে বাপ্পি তাকে সাহায্য করেন। কিন্তু পারিশ্রমিক দেওয়ার সময় যাত্রী প্রথমে ১০, পরে ৫০ টাকা দিতে চান। বাপ্পির দাবি ছিল ২০০ টাকা। শেষ পর্যন্ত যাত্রী কোনো টাকা না দিয়েই ট্রেনে উঠে চলে যান।

এই ঘটনা ছড়িয়ে পড়ার পর নিন্দা ও প্রতিবাদের ঝড় ওঠে। স্টেশনের অন্যান্য কুলিরা বলেন, বাপ্পি সারাদিন যা আয় করেন, তা দিয়েই কোনোমতে চলে তার সংসার। একজন পরিশ্রমী কুলির সঙ্গে এমন আচরণ খুবই অমানবিক।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সবুজ বাংলাদেশ গড়তে মেগা পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী

সবুজ বাংলাদেশ গড়তে মেগা পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী