ঢাকা , রবিবার, ২২ নভেম্বর ২০২৬ , ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দল হিসেবে আওয়ামী লীগের বিচারের তদন্ত এগোচ্ছে: প্রসিকিউটর তামিম পেঁয়াজ উৎপাদনে দেশ এখন ‘স্বয়ংসম্পূর্ণ’, আমদানির প্রয়োজন নেই: ডিএই প্রধানমন্ত্রীর সাথে কাল দুপুরে সাক্ষাৎ করবে এনসিপি, থাকবেন নাহিদ ইসলামসহ চার নেতা বিদেশে ৮৪ বাংলাদেশ মিশনে সন্তানদের শিক্ষা ভাতার নতুন সিলিং কপ-৩১ সম্মেলনে প্রায় ৬০ মিলিয়ন ডলারের শর্তহীন অর্থায়ন নিশ্চিত করেছে বাংলাদেশ: সাইমুম পারভেজ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন এসএমই খাতের প্রতিবন্ধকতা দূর করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী বিচার বিভাগের স্বাধীনতার মূল শক্তি বিচারকদের বিবেক: আইনমন্ত্রী মুক্তিযুদ্ধ থেকে ২৪’র গণঅভ্যুত্থান পর্যন্ত সশস্ত্র বাহিনী জনগণের পক্ষে ভূমিকা রেখেছে: প্রধানমন্ত্রী আ. লীগ নিষিদ্ধে সরকার-বিরোধীদল ঐকমত্যে সিদ্ধান্ত নেবে: মীর শাহে আলম রাঙামাটিতে সেনাবাহিনী-জেএসএস গোলাগুলি গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ নারায়ণগঞ্জে ফ্ল্যাটে আগুনে স্বামী-স্ত্রীসহ দগ্ধ ৩ মুক্তিযোদ্ধাদের সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখবে রাষ্ট্র: প্রধানমন্ত্রী সম্মিলিতভাবে অনেক সমস্যার সমাধান করা যায়: প্রধানমন্ত্রী রোহিঙ্গা নির্মূল অভিযানে প্রায় ১০ হাজার মানুষ হত্যার প্রমাণ পেয়েছে আইসিজে ঝালকাঠি-পটুয়াখালী মহাসড়কে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ৩০ খুনীকে পরিষ্কার জবাব দিতে হবে ‘অনেক হয়েছে, আর না’: প্রধানমন্ত্রী শ্রমিক অসন্তোষে গাজীপুর ও সাভারে ২০ পোশাক কারখানায় ছুটি, বন্ধ অর্ধশতাধিক ভর্তি পরীক্ষা না পেছাতে আপিল বিভাগে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়

নতুন রূপে আসছে ঢাকার পুলিশ বক্স

  • আপলোড সময় : ১০-১১-২০২৫ ০৩:২৩:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-১১-২০২৫ ০৩:২৩:৩৬ অপরাহ্ন
নতুন রূপে আসছে ঢাকার পুলিশ বক্স

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) শহরের ফুটপাতের পাশে থাকা পুরোনো ধাঁচের পুলিশ বক্সগুলোকে নতুন রূপে সাজানোর উদ্যোগ নিয়েছে। আধুনিক নকশা, পরিবেশবান্ধব প্রযুক্তি এবং পথচারীবান্ধব ডিজাইন নিয়ে নির্মিত হচ্ছে ‘স্মার্ট পুলিশ বক্স’।নতুন এই পুলিশ বক্সগুলোর নকশা এমনভাবে তৈরি করা হয়েছে, যাতে নিচ দিয়ে পথচারীরা নির্বিঘ্নে চলাচল করতে পারেন। প্রতিটি ইউনিট হবে ২০ ফুট লম্বা, ৮ ফুট চওড়া এবং ৮ ফুট উঁচু ইনসুলেটেড কনটেইনার, যেখানে থাকবে প্রয়োজনীয় দাপ্তরিক আসবাবপত্র, পর্যাপ্ত আলোকসজ্জা ও শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা।




পরিবেশবান্ধব দিকটি মাথায় রেখে প্রতিটি বক্সে সংযুক্ত করা হচ্ছে এসটিপি (Sewage Treatment Plant), যা ময়লা ও দূষিত পানি পরিশোধন করে বাগান পরিচর্যা বা অন্য কাজে পুনর্ব্যবহারযোগ্য করবে। ফলে এটি শুধু নিরাপত্তা নয়, পরিবেশ সংরক্ষণেও ভূমিকা রাখবে।
এই মাসেই আগারগাঁওয়ে প্রথম স্মার্ট পুলিশ বক্সটির উদ্বোধন করা হবে। পরে পর্যায়ক্রমে ঢাকার অন্য এলাকাতেও একই নকশায় নতুন পুলিশ বক্স স্থাপন করা হবে।স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ তাদের ফেসবুক পেজে এই উদ্যোগের বিস্তারিত তুলে ধরেছেন।





আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া লিখেছেন, ঢাকায় চালু হচ্ছে স্মার্ট, পরিবেশ ও পথচারীবান্ধব পুলিশ বক্স। ঢাকা উত্তর সিটি করপোরেশন রাজধানীতে আধুনিক নকশার স্মার্ট পুলিশ বক্স নির্মাণ করছে, যা একসঙ্গে পরিবেশবান্ধব এবং পথচারীবান্ধব।অন্যদিকে মোহাম্মদ এজাজ লিখেছেন, আমাদের নতুন পুলিশ বক্সগুলো এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে নিচ দিয়ে মানুষ চলাচল করতে পারে। এই মাসেই আগারগাঁওয়ের প্রথম বক্সটি উদ্বোধন করা হবে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
২০৩১ বিশ্বকাপের একটি সেমিফাইনাল বাংলাদেশে চান তামিম

২০৩১ বিশ্বকাপের একটি সেমিফাইনাল বাংলাদেশে চান তামিম