ঢাকা , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ , ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দল হিসেবে আওয়ামী লীগের বিচারের তদন্ত এগোচ্ছে: প্রসিকিউটর তামিম পেঁয়াজ উৎপাদনে দেশ এখন ‘স্বয়ংসম্পূর্ণ’, আমদানির প্রয়োজন নেই: ডিএই প্রধানমন্ত্রীর সাথে কাল দুপুরে সাক্ষাৎ করবে এনসিপি, থাকবেন নাহিদ ইসলামসহ চার নেতা বিদেশে ৮৪ বাংলাদেশ মিশনে সন্তানদের শিক্ষা ভাতার নতুন সিলিং কপ-৩১ সম্মেলনে প্রায় ৬০ মিলিয়ন ডলারের শর্তহীন অর্থায়ন নিশ্চিত করেছে বাংলাদেশ: সাইমুম পারভেজ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন এসএমই খাতের প্রতিবন্ধকতা দূর করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী বিচার বিভাগের স্বাধীনতার মূল শক্তি বিচারকদের বিবেক: আইনমন্ত্রী মুক্তিযুদ্ধ থেকে ২৪’র গণঅভ্যুত্থান পর্যন্ত সশস্ত্র বাহিনী জনগণের পক্ষে ভূমিকা রেখেছে: প্রধানমন্ত্রী আ. লীগ নিষিদ্ধে সরকার-বিরোধীদল ঐকমত্যে সিদ্ধান্ত নেবে: মীর শাহে আলম রাঙামাটিতে সেনাবাহিনী-জেএসএস গোলাগুলি গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ নারায়ণগঞ্জে ফ্ল্যাটে আগুনে স্বামী-স্ত্রীসহ দগ্ধ ৩ মুক্তিযোদ্ধাদের সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখবে রাষ্ট্র: প্রধানমন্ত্রী সম্মিলিতভাবে অনেক সমস্যার সমাধান করা যায়: প্রধানমন্ত্রী রোহিঙ্গা নির্মূল অভিযানে প্রায় ১০ হাজার মানুষ হত্যার প্রমাণ পেয়েছে আইসিজে ঝালকাঠি-পটুয়াখালী মহাসড়কে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ৩০ খুনীকে পরিষ্কার জবাব দিতে হবে ‘অনেক হয়েছে, আর না’: প্রধানমন্ত্রী শ্রমিক অসন্তোষে গাজীপুর ও সাভারে ২০ পোশাক কারখানায় ছুটি, বন্ধ অর্ধশতাধিক ভর্তি পরীক্ষা না পেছাতে আপিল বিভাগে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়

ফি দিতে না পারায় বসতে দেওয়া হয়নি পরীক্ষায়, গায়ে আগুন দিলেন কলেজছাত্র

  • আপলোড সময় : ১০-১১-২০২৫ ০৫:০১:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-১১-২০২৫ ০৫:০১:৫৮ অপরাহ্ন
ফি দিতে না পারায় বসতে দেওয়া হয়নি পরীক্ষায়, গায়ে আগুন দিলেন কলেজছাত্র
ভারতের উত্তর প্রদেশের মুজাফফরনগরের বুধানায় পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি না পেয়ে নিজের শরীরে আগুন দিয়ে উজ্জ্বল রানা (২২) নামে এক কলেজছাত্র আত্মহত্যা করেছেন। রবিবার (৯ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। 


প্রতিবেদনে বলা হয়, উজ্জ্বল রানা ডিএভি কলেজের বিএ দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। বকেয়া ফি না দেওয়ায় কলেজ কর্তৃপক্ষ তাকে পরীক্ষায় বসার অনুমতি দেননি। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে শনিবার (৮ নভেম্বর) কলেজ প্রাঙ্গণে অবস্থান নেন তিনি। এ ঘটনায় কলেজের অধ্যক্ষ পুলিশকে ডেকে আনেন। এ সময় পুলিশ তাকে নির্যাতন করেছেন অভিযোগে গায়ে আগুন দেন উজ্জ্বল। তাকে উদ্ধার করে দিল্লির একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার শরীরের ৭০ শতাংশ পুড়ে গিয়েছে বলে জানা গেছে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার সন্ধ্যায় মারা যায় ওই ছাত্র। 

এতে আরও বলা হয়, এ ঘটনায় বোন সালোনি রানা কলেজের ব্যবস্থাপক অরবিন্দ গর্গ, অধ্যক্ষ প্রদীপ কুমার, শিক্ষক সঞ্জীব কুমার এবং তিন পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা করেছেন। দায়িত্বে গাফিলতির অভিযোগে সাব-ইন্সপেক্টর নন্দ কিশোর এবং কনস্টেবল ভিনীত ও জ্ঞানবীরকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। 

নিহতের বোন সালোনি রানা বলেন, আমার ভাই পরীক্ষায় বসার অনুমতি না পেয়ে প্রতিবাদ করছিল। কলেজের প্রিন্সিপাল তখন পুলিশ ডেকে আনেন। পুলিশ এসে তাকে অপমান করে এবং শারীরিকভাবে নির্যাতন করে। এতে আমার ভাই মানসিকভাবে ভেঙে পড়ে এবং গায়ে আগুন দেয়। 

উত্তর প্রদেশের মন্ত্রী তিনি জেলা কর্তৃপক্ষকে এই বিষয়ে যথাযথ ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন। অন্যদিকে, এ ঘটনায় নিহতের পরিবারকে এক কোটি টাকা ক্ষতিপূরণ ও পরিবারের একজন সদস্যকে সরকারি চাকরি দেওয়ার দাবি জানায় কংগ্রেস। পাশাপাশি, বেসরকারি প্রতিষ্ঠানের ফি নিয়ন্ত্রণের জন্য আইন প্রণয়ন এবং আর্থিকভাবে দুর্বল শিক্ষার্থীদের জন্য একটি সহায়তা তহবিল গঠনেরও দাবি জানানো হয়।

উত্তরপ্রদেশের কংগ্রেস সভাপতি অজয় ​​রায় বলেন, উজ্জ্বলের মৃত্যু কোনো দুর্ঘটনা নয়, এটি রাজ্যের শিক্ষাব্যবস্থার করুণ চিত্র। এটি আসলে সিস্টেমের দ্বারা সংঘটিত হত্যাকাণ্ড। শিক্ষাকে সম্পূর্ণভাবে বাণিজ্যে পরিণত করা হয়েছে, যার চাপে দরিদ্র শিক্ষার্থীরা ভেঙে পড়ছেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
২০৩১ বিশ্বকাপের একটি সেমিফাইনাল বাংলাদেশে চান তামিম

২০৩১ বিশ্বকাপের একটি সেমিফাইনাল বাংলাদেশে চান তামিম