ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

২০২৬ সালে কোন মাসে কত দিন ছুটি?

  • আপলোড সময় : ১০-১১-২০২৫ ০৫:১৭:৩৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-১১-২০২৫ ০৫:১৭:৩৪ অপরাহ্ন
২০২৬ সালে কোন মাসে কত দিন ছুটি?
আগামী বছরের জানুয়ারি, জুলাই ও নভেম্বরে কোনো সরকারি ছুটি থাকছে না। বৃহস্পতিবার (৬ নভেম্বর) উপদেষ্টা পরিষদের অনুমোদনের পর জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।



প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী বছরের সাধারণ ছুটি হবে মোট ১৪ দিন। মাসভিত্তিক হিসেবে দেখা যাচ্ছে—

জানুয়ারি: কোনো ছুটি নেই
ফেব্রুয়ারি: ১ দিন
মার্চ: ৩ দিন
এপ্রিল: কোনো ছুটি নেই
মে: ২ দিন
জুন: কোনো ছুটি নেই
জুলাই: কোনো ছুটি নেই
আগস্ট: ২ দিন
সেপ্টেম্বর: ১ দিন
অক্টোবর: ১ দিন
নভেম্বর: কোনো ছুটি নেই
ডিসেম্বর: ১ দিন
এছাড়া নির্বাহী আদেশে ঘোষিত ছুটি থাকবে আরও ১৪ দিন। এর মধ্যে—

ফেব্রুয়ারি: ১ দিন
মার্চ: ১ দিন, এছাড়া ঈদুল ফিতরের আগে ও পরে ১৯-২০ মার্চ এবং ২২-২৩ মার্চ—দুদিন করে ছুটি
এপ্রিল: ১ দিন
মে: ঈদুল আজহার আগে ২৬-২৭ মে এবং পরে ২৯-৩১ মে—মোট ৫ দিন
জুন: ১ দিন
অক্টোবর: ১ দিন



সব মিলিয়ে ২০২৬ সালে সরকারি কর্মচারীরা মোট ২৮ দিনের সরকারি ছুটি উপভোগ করবেন—এর মধ্যে ১৪ দিন সাধারণ ছুটি এবং ১৪ দিন নির্বাহী আদেশে প্রদত্ত ছুটি।



প্রজ্ঞাপনের হিসাবে, এই ছুটির দিনগুলোর মধ্যে ১১ দিন পড়েছে সাপ্তাহিক ছুটি (শুক্র ও শনিবারে)। ফলে সরকারি চাকরিজীবীরা কার্যত ১৭ দিনের ছুটি পাবেন সাপ্তাহিক ছুটির বাইরের কার্যদিবসে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা