ঢাকা , রবিবার, ২৬ এপ্রিল ২০২৬ , ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এমপিদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল, সংসদে বিল পাস সুন্দরগঞ্জে বজ্রপাতে শিশুসহ তিনজনের মৃত্যু এসএসসি পরীক্ষার হলে সিলিং ফ্যান খুলে মাথায় পড়ল শিক্ষার্থীর সাগর-রুনি হত্যা মামলা: তদন্ত শেষ করতে আরও ৬ মাস সময় দিলেন হাইকোর্ট টঙ্গীতে ঘর থেকে ছেলের, রেললাইন থেকে বাবার মরদেহ উদ্ধার ফ্লোরিডায় নিহত লিমনের বাড়িতে মাতম, মরদেহ ফেরানোর দাবি পরিবারের ১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে পূজা চেরির বাবা গ্রেফতার পিরোজপুরে হাত-পাবিহীন শিশুর জন্ম: বাবা বললেন ফেলে দিতে, হাসপাতাল করল বিল মওকুফ রাজধানীতে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে নারীর মৃত্যু ফেসবুকে পানিসম্পদ প্রতিমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট, কলেজছাত্র গ্রেপ্তার মেয়ের স্বামীর সঙ্গে শাশুড়ি ওমরায় যেতে পারবেন? স্মার্টফোনের ন্যূনতম দাম ২৫০০ টাকার মধ্যে আনতে চায় সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ১০০ টাকার মোবাইল রিচার্জে ৩৮ টাকা কর, যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র, যে কারণ জানা গেল মারা গেছেন যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা বৃষ্টিও, পাওয়া গেছে দেহের টুকরা অসৎ হলে আমাকেও ছাড় দেবেন না: জামায়াত আমির মেধানির্ভর আত্মবিশ্বাসী মানবসম্পদ গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী প্রতিরক্ষা চুক্তি বাস্তবায়ন শুরু করেছে ভারত-রাশিয়া প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত নেতানিয়াহু, নিয়েছেন চিকিৎসা এখনও সন্ধান মেলেনি যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির

ঠাকুরগাঁওয়ে নারী সমাবেশে ধানের শীষে ভোট চাইলেন মির্জা ফখরুলের স্ত্রী

  • আপলোড সময় : ১২-১১-২০২৫ ০৯:১৮:১৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-১১-২০২৫ ০৯:১৮:১৭ পূর্বাহ্ন
ঠাকুরগাঁওয়ে নারী সমাবেশে ধানের শীষে ভোট চাইলেন মির্জা ফখরুলের স্ত্রী
ঠাকুরগাঁও-১ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সহধর্মিণী রাহাত আরা বেগম এক নারী সমাবেশ ও মতবিনিময় সভায় যোগ দিয়ে ধানের শীষের জন্য ভোট চেয়েছেন।মঙ্গলবার (১১ নভেম্বর) স্বামীর নির্বাচনী এলাকা ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়ন বিএনপি আয়োজিত ওই নারী সমাবেশ ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি ধানের শীষের জন্য ভোট চান।




সভায় ইউনিয়নের সব ধর্মের প্রায় হাজারের বেশি নারী উপস্থিত হন এবং নতুন করে সনাতন ধর্মালম্বী শতাধিক নারী-পুরুষ বিএনপিতে যোগদান করেন। এ সময় তিনি নারীদের সুবিধা অসুবিধার কথা শোনেন এবং সমাজের অর্থনৈতিক সমস্যা দূরীকরণে নারীদের কেমন ভূমিকা থাকা দরকার সে বিষয়ে মতবিনিময় করেন।মির্জা ফখরুলের স্ত্রী রাহাত আরা বেগম বলেন, ভেবেছিলাম উঠান বৈঠক। কিন্তু এটি নারী সমাবেশে পরিণত করে ফেলেছেন আপনারা। সবাইকে ধন্যবাদ জানাই।





তিনি আরও বলেন, আপনারা এ জেলায় এমন একজন মানুষকে পেয়েছেন যিনি কোনোদিন আপনাদের ছেড়ে যাননি। তিনি (মির্জা ফখরুল ইসলাম আলমগীর) নিজ পরিবারের মতো আপনাদের সঙ্গে থেকেছেন। আপনাদের সময় দিয়েছেন। তার বয়স হয়েছে। এবারে আপনারা তাকে ধানের শীষে ভোট দিয়ে জয়ী করুন। আপনাদের হতাশ হতে হবে না।




এ সময় জেলা মহিলাদলের সভাপতি ফরাতুন নাহার প্যারিসের সভাপতিত্বে অন্যান্যদের বক্তব্য দেন, জেলা মহিলাদলের সাধারণ সম্পাদক নাজমা পরভীন, জেলা মহিলা দলের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শাহনাজ পারভীন প্রমুখ।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সুন্দরগঞ্জে বজ্রপাতে শিশুসহ তিনজনের মৃত্যু

সুন্দরগঞ্জে বজ্রপাতে শিশুসহ তিনজনের মৃত্যু