ঢাকা , সোমবার, ২৪ অগাস্ট ২০২৬ , ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার

আদালতের বাইরে বিস্ফোরণ আত্মঘাতী হামলা ছিল: পাক স্বরাষ্ট্রমন্ত্রী

  • আপলোড সময় : ১২-১১-২০২৫ ০১:৫৭:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-১১-২০২৫ ০১:৫৭:৫৭ অপরাহ্ন
আদালতের বাইরে বিস্ফোরণ আত্মঘাতী হামলা ছিল: পাক স্বরাষ্ট্রমন্ত্রী
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে জেলা আদালতের ফটকের বাইরে ভয়াবহ বিস্ফোরণ ছিল আত্মঘাতী হামলা ছিল বলে নিশ্চিত করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি। তিনি বলেছেন, একজন আত্মঘাতী হামলাকারী একটি গাড়ির কাছে বিস্ফোরণ ঘটায়।মহসিন নাকভি সাংবাদিকদের বলেন, হামলাকারী ‘আদালত প্রাঙ্গণে প্রবেশের চেষ্টা করেছিল কিন্তু ব্যর্থ হয়ে একটি পুলিশের গাড়ি লক্ষ্য করে হামলা চালিয়েছে।’ তবে এই হামলার জন্য কোনো সশস্ত্র গোষ্ঠীকে দোষারোপ করেননি তিনি।হামলায় ১২ জন নিহত এবং ২৭ জন আহত হয়েছেন বলে জানিয়ে তিনি বলেন, কর্তৃপক্ষ হামলার ‘সকল দিক খতিয়ে দেখছে’। হামলার পর প্রতিক্রিয়া জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। বলেছেন, ‘পাকিস্তান যুদ্ধাবস্থায় রয়েছে। এই হামলাকে ‘সতর্কবার্তা’ হিসেবে নেয়া উচিৎ।এই হামলার জন্য আফগানিস্তানের দিকে ইঙ্গিত করে খাজা আসিফ বলেন, ‘কাবুলের শাসকরা পাকিস্তানে সন্ত্রাস বন্ধ করতে পারে, কিন্তু ইসলামাবাদে এই যুদ্ধ নিয়ে আসা কাবুলের একটি বার্তা, যার জবাব পাকিস্তান পুরোপুরি দিতে সক্ষম’।
 

 
মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে আদালতের বাইরে পার্ক করা একটি গাড়িতে বিস্ফোরণটি ঘটে, যেখানে সাধারণত প্রচুর ভিড় থাকে। নিহতদের বেশিরভাগই পথচারী যারা আদালতে শুনানির জন্য এসেছিলেন। পুলিশের একজন মুখপাত্র বলেছেন, ‘আমরা তদন্ত করছি এটি কী ধরনের বিস্ফোরণ ছিল। এটি এখনও স্পষ্ট নয়। আমাদের ফরেনসিক দলের কাছ থেকে রিপোর্ট পাওয়ার পরে আমরা আরও বিস্তারিত জানাতে পারব।’ পাক প্রেসিডেন্ট আসিফ আলি জারদারিও এই বিস্ফোরণকে ‘আত্মঘাতী বিস্ফোরণ’ হিসেবে বর্ণনা করে এর নিন্দা জানিয়েছেন। 
 




জারদারির এক্স অ্যাকাউন্টে এক পোস্টে বলা হয়েছে, ‘প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি ইসলামাবাদ জেলা বিচার বিভাগীয় কমপ্লেক্সের কাছে আত্মঘাতী বিস্ফোরণের তীব্র নিন্দা জানিয়েছেন। সেই সঙ্গে (নিহতদের) শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন, আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলোর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।’ 
 


তথ্যসূত্র: আল জাজিরা

কমেন্ট বক্স
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম