ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

আল-কায়েদার সাথে সম্পর্ক এখন অতীত: সিরিয়ার প্রেসিডেন্ট

  • আপলোড সময় : ১২-১১-২০২৫ ০২:১১:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-১১-২০২৫ ০২:১১:৫০ অপরাহ্ন
আল-কায়েদার সাথে সম্পর্ক এখন অতীত: সিরিয়ার প্রেসিডেন্ট
আল-কায়েদার সাথে সম্পর্ক এখন অতীত বলে মন্তব্য করেছেন সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা। মঙ্গলবার (১১ নভেম্বর) ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন তিনি। তবে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সাবেক এই আল-কায়েদা কমান্ডার জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠকে এই ইস্যুতে কোনো কথা হয়নি তার। এ সময়, যুদ্ধবিধ্বস্ত সিরিয়াকে ঐক্যবদ্ধ করতে এবং কয়েক দশক ধরে আন্তর্জাতিক বিচ্ছিন্নতার অবসান ঘটাতে চান বলেও উল্লেখ করেন তিনি। এর আগে, গত সোমবার ওভাল অফিসে ট্রাম্পের সাথে বৈঠক হয় শারার। ছয় মাস আগে সৌদি আরবে তাদের প্রথম সাক্ষাতে সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের পরিকল্পনা জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। বৈঠকে আরোপিত ওই নিষেধাজ্ঞা আগামী ৬ মাসের জন্য স্থগিত রাখার সিদ্ধান্ত জানিয়েছে মার্কিন অর্থ বিভাগ। 





অপরদিকে, সিরিয়ার প্রেসিডেন্টের দফতর জানিয়েছে, আল-শারা এবং ট্রাম্প 'সিরিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করতে তৎপর। আলোচনায় উভয় রাষ্ট্রপতি অভিন্ন স্বার্থের বেশ কয়েকটি আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ের ওপর আলোকপাত করেছেন বলেও জানানো হয়। 






উল্লেখ্য, ওয়াশিংটনে সিরিয়ার প্রেসিডেন্ট আল-শারার প্রথম সফর ছিল এটি। ১৯৪৬ সালে দেশটির স্বাধীনতার পর হোয়াইট হাউসে আসা প্রথম সিরিয়ান নেতা ছিলেন আল-শারা। 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা