ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরিবার পরিকল্পনার বৃহৎ ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্যমন্ত্রী এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২

বাইডেনকে ‘যুদ্ধাপরাধী’ ঘোষণা করলো মার্কিন সংস্থা

  • আপলোড সময় : ১৪-১১-২০২৪ ০৫:৩৪:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-১১-২০২৪ ০৫:৩৪:০৯ অপরাহ্ন
বাইডেনকে ‘যুদ্ধাপরাধী’ ঘোষণা করলো মার্কিন সংস্থা
যুক্তরাষ্ট্রের বৃহত্তম মুসলিম অধিকার সংস্থা কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনস (সিএআইআর) মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে "যুদ্ধাপরাধী" হিসেবে ঘোষণা করেছে। ফিলিস্তিনের গাজায় মানবিক সহায়তা বৃদ্ধি এবং ইসরায়েলকে সামরিক সহায়তায় কমতি আনার প্রতিশ্রুতি বাস্তবায়নে ব্যর্থ হওয়ায় সিএআইআর এই পদক্ষেপ নিয়েছে।

আনাদোলু এজেন্সির প্রতিবেদনে উঠে আসা তথ্যমতে, গত মাসে ইসরায়েলকে ৩০ দিনের সময়সীমা দিয়েছিল যুক্তরাষ্ট্র, যাতে গাজার মানবিক সংকটের উন্নতি করা হয়। তবে সেই সময়সীমা অতিক্রমের পরও ইসরায়েলে অস্ত্র সরবরাহ চালিয়ে যাওয়ার কারণে সিএআইআর প্রেসিডেন্ট বাইডেনকে অভিযুক্ত করেছে।

সিএআইআরের বিবৃতিতে বলা হয়, আন্তর্জাতিক আইনের অধীনে গাজার সহিংসতাকে সমর্থন করায় বাইডেন যুদ্ধাপরাধে অভিযুক্ত হচ্ছেন। সংস্থাটি ইসরায়েলে প্রাণঘাতী অস্ত্র সরবরাহ বন্ধের আহ্বান জানিয়েছে এবং গাজার ফিলিস্তিনিদের জীবন বাঁচাতে বাইডেনের দায়বদ্ধতার ওপর জোর দিয়েছে।

গত অক্টোবরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এবং প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন ইসরায়েলকে গাজার মানবিক পরিস্থিতির উন্নতি করার আহ্বান জানিয়েছিলেন, যা লঙ্ঘন হওয়া সত্ত্বেও বাইডেন প্রশাসন অস্ত্র সরবরাহ অব্যাহত রাখে। জাতিসংঘের তথ্য অনুযায়ী, গাজায় চার লাখের বেশি ফিলিস্তিনি তীব্র খাদ্য সংকটে আছেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রোহিঙ্গারা অধিকার চায়, দান নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রোহিঙ্গারা অধিকার চায়, দান নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী